1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মশুরীখোলা দরবার শরীফে জশনে জুলুসে ঈদ-ই মিলাদুন্নবী দ. অনুষ্ঠিত - পূর্ব বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

মশুরীখোলা দরবার শরীফে জশনে জুলুসে ঈদ-ই মিলাদুন্নবী দ. অনুষ্ঠিত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৭০ বার পড়া হয়েছে

 

২৭ সেপ্টম্বর ৯.৩০ মিনিটে মশুরীখোলা দরবার শরীফে জশনে জুলুসে ঈদ-ই মিলাদুন্নবী দ. অনুষ্ঠিত হয়। জশনে জুলুসে ছদারত করেন, মশুরীখোলা দরবার শরীফের পীর আলহাজ মাওলানা শাহ্ সূফি আহছানুজ্জামান মা.জি.আ.। র‌্যালীটি ৪৭, শাহ্ সাহেব লেন, নারিন্দা মশুরীখোলা দরবার শরীফে হয়ে দয়াগঞ্জ, ধোলাইখাল, নবাবপুর. জয়কালি মন্দির, আর.কে.মিশন রোডসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দরবার শরীফে এসে শেষ হয়। এ অনুষ্ঠানটি পবিত্র খতমে কুরআন, মিলাদ-ক্বিয়াম, দোয়া-দরুদ, হামদে বারী তা’য়ালা এবং নাতে রাসূল দ. পরিবেশনের মাধ্যমে উদযাপিত হয়। পীর সাহেব আলহাজ্ব মাওলানা শাহ্ সূফি আহছানুজ্জামান মা.জি.আ. বলেন, বিশ্ব মানবতার মুক্তির দূত, হজরত মুহাম্মদ (দ.)’র আগমন সত্যিই মুমিনের জন্য আনন্দদায়ক। নবী করিম (দ.) এ অশান্ত পৃথিবীতে মদীনার সনদ প্রণয়নের মাধ্যমে সুষ্ঠ ও শান্তিময় রাষ্ট্র পরিচালনার মূলনীতি প্রতিষ্ঠা করেছেন। এ মহান নবীয়ে পাকের বেলাদাত শরীফ উপলক্ষে আমাদের উচিত রোজা রাখা, ভাল কাজ করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এ দরবারের ঐতিহ্য হিসেবে আমরা প্রতি বছর এ অনুষ্ঠান ভাবগম্ভীরের সাথে পালন করে থাকি। আল্লাহ পাক আমাদেরকে রাসূলুল্লাহ (দ.)’র সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান দানে ধন্য করুক।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla