1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রাঙ্গুনিয়া যুবলীগ নেতা পারভেজের মৃত্যু, তথ্যমন্ত্রীর শোক - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

রাঙ্গুনিয়া যুবলীগ নেতা পারভেজের মৃত্যু, তথ্যমন্ত্রীর শোক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ২৯২ বার পড়া হয়েছে

।

রাঙ্গুনিয়া উপজেলাধীন শিলক ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ পারভেজ (৩৮) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৩০ জুলাই) রাত ১২টায় তিনি নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

যুবলীগ নেতা পারভেজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি। তথ্যমন্ত্রী এক শোকবার্তায় মরহুম পারভেজের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মন্ত্রী বলেন, মোহাম্মদ পারভেজ বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল একজন সাহসী যুবলীগ নেতা ছিলেন। তিনি দলের দুঃসময়ে আন্দোলন সংগ্রামে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর মৃত্যু দলের জন্য অপূরণীয় ক্ষতি। আমি তাঁর মৃত্যুতে গভীরভাবে দুঃখ প্রকাশ করছি

উল্লেখ্য, রোববার বিভিন্ন রাজনৈতিক কর্মসূচীতে অংশগ্রহন শেষে ঘরে ফেরে বুকে ব্যথা অনুভব করলে তাকে চট্টগ্রাম নগরস্থ পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে মোহাম্মদ পারভেজ বাবা-মা, স্ত্রী, দুই ছেলে, কর্মী-সমর্থক ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে রাঙ্গুনিয়া আওয়ামী পরিবারের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সোমবার (৩১ জুলাই) দুপুর আড়াইটার দিকে শিলক উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla