1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ছাত্রলীগের পদ পেতে ৫০ নম্বরের পরীক্ষা! - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ছাত্রলীগের পদ পেতে ৫০ নম্বরের পরীক্ষা!

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ৬০৮ বার পড়া হয়েছে
     রংপুর প্রতিনিধি

রংপুরের কাউনিয়া উপজেলা ও কলেজ শাখা ছাত্রলীগের কমিটির নেতৃত্বে আসার জন্য পদ প্রত্যাশীদের দিতে হলো লিখিত পরীক্ষা। নেতা নির্বাচনে ব্যতিক্রমী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে পরীক্ষার মাধ্যমে নেতা নির্বাচনের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ।

এর আগে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) উপজেলার কলেজ মাঠে শুরু হয় কর্মীসভা। পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত নেওয়া শেষে ‘কারাগারের রোজনামচা’ ও ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বই দুইটি থেকে করা প্রশ্ন দিয়ে পদপ্রত্যাশীদের পরীক্ষা নেওয়া হয়।

৩০ মিনিট সময়ে ৫০ নম্বরের এ পরীক্ষায় অংশ নেন অর্ধশতাধিক পদপ্রত্যাশী।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ কে এম তানিম আহসান চপল বলেন, আমরা দায়িত্ব পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে এটি প্রথম উপজেলা ও কলেজ শাখার সাংগঠনিক সম্মেলন। কাজেই শুধু কাউনিয়া নয়, জেলার সব ইউনিটে আমরা এভাবে পরীক্ষা নিয়ে নেতৃত্ব বাছাই করবো।

 

জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ বলেন, অনেকেই বঙ্গবন্ধুর জীবন-আদর্শ সম্পর্কে জানেন না। কিন্তু তারাও নেতা নির্বাচিত হন। নেতা নির্বাচনের জন্য পরীক্ষার মাধ্যমে তারা বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবেন, শিখতে পারবেন। ‘কারাগারের রোজনামচা’ ও ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বই থেকে আমরা পরীক্ষা নিচ্ছি। এই পরীক্ষার মাধ্যমে একটি নতুন অধ্যায় শুরু হলো।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla