1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সাব-রেজিস্ট্রারসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

সাব-রেজিস্ট্রারসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ২৯১ বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলা সাব-রেজিস্ট্রার রাজীব মজুমদারসহ ১১ জনের বিরুদ্ধে জালিয়াতি করে সরকারি সম্পত্তি বিক্রি ও প্রতারণার মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।

১৭ অক্টোবর সোমবার দুদকের সমন্বিত জেলা কার্যালযের উপ সহকারী পরিচালক আরিফ আহম্মদ বাদী হয়ে এ মামলা করেন। মামলায় অভিযুক্তরা হলেন, নোয়াখালী সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি মাহবুবুল হক আজাদ (৫২), সহ-সভাপতি বেলাল হোসেন (৬০), সদস্য আবুল হোসেন (৫৫), আবদুল্লাহ আল মাহমুদ (২৮), আকবর হোসেন, মোহাম্মদ উল্যাহ, দলিল লেখক দেলোয়ার হোসেন, জাকের হোসেন, আবদুল মোতালেব আপেল ও তার স্ত্রী নাজনীন আক্তার বীথি।

মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্তরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য একে অপরের যোগসাজশে জনস্বাস্থ্য প্রকৌশলী বিভাগ থেকে ১৯৮২ সালের ৭ অক্টোবর নোয়াখালী সমবায় ব্যাংক লিমিটেডকে দেওয়া লক্ষ্মী নারায়ণপুর মৌজার ১৪ শতাংশ জমি জাল খতিয়ান সৃষ্টি করে অন্যত্র বিক্রি করেন। এ ব্যাপারে দলিলুর রহমান বাদী হয়ে আদালতে পিটিশন মামলা করলে বিচারক দুর্নীতি দমন কমিশনকে ২০২২ সালের ১৮ এপ্রিল মামলা করার নির্দেশ দেন। মামলায় আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা গত ২০২১ সালের ২ আগস্ট সমবায় ব্যাংকের কার্যকরী কমিটির ভুয়া সভা ও দরপত্র দেখিয়ে ১৩ নম্বর ডিপি খতিয়ানকে ২০ নম্বর জাল ডিপি খতিয়ান সৃষ্টি করে বেআইনিভাবে আমমোক্তার দলিলে হস্তান্তর করেন। পরে ২০২১ সালের ৪ অক্টোবর চুক্তিনামার মাধ্যমে সরকারের এ সম্পত্তি আত্মসাৎ করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla