1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঝালকাঠিতে বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু - পূর্ব বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৫ ) মেয়র ডাঃ শাহাদাত হোসেন সমীপে বোদায় নিম্নমানের ইটের কাজ ঠেকাতে গিয়ে হুমকির অভিযোগ, গ্রেপ্তার ১ বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশন নেতৃবৃন্দের স্মারকলিপি ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের

ঝালকাঠিতে বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ১৯৪ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি পৌর এলাকার পূর্ব চাঁদকাঠি রুপনগর সড়কে ওজোপাডিকো কোম্পানীর বৈদ্যুতিক লাইনের কাজ করার সময় খুঁটির উপর থেকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়েছে বিদ্যুৎ শ্রমিক ৩৫ বছর বয়সী মো. জামাল হোসেন মোল্লা। নিহত জামালের বাড়ি বরগুনা জেলার হেউলিবুনিয়া গ্রামে। সে ঐ এলাকার দুলাল মোল্লার ছেলে। এ তথ্য নিশ্চিত করেছে লাশের সুরতহালকারী কর্মকর্তা ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম। নিহত শ্রমিকের চাচাতো ভাই প্রত্যক্ষদর্শী ইলিয়াস মোল্লা জানান, বছর দুই যাবত বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানে যুক্ত হয়ে বিদ্যুতের লাইন টানার কাজ করে অর্থ উপার্জন করছিলো জামাল মোল্লা। ঘটনার দিন সকাল সোয়া ১১টার দিকে পা পিছলে ঝুলে পরে। তখন তার কোমরে বাধা সেইফটি বেল্ট ছিড়ে ৪০ ফুট উপর থেকে রাস্তায় পড়ে যায়। আরেক প্রত্যক্ষ্যদর্শী মো. সোহেল জানান, জামাল নামের ওই শ্রমিক উপর থেকে নিচে পড়ার পর আমরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। ঘটনার সময় থেকে হাসপাতালে আনা পর্যন্ত  ওই শ্রমিকের মাথা থেকে অনেক রক্ত ঝরেছে। ঝালকাঠি সদর হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. মেজেদী হাসান দুপুর ১২টায় জামালকে মৃত ঘোষনা করেছেন। ডা. মেহেদী জানান, মাথায় আঘাতের কারনে তার মৃত্যু হয়েছে। ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান জানান, লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য রোববার দুপুর ১টায় মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla