1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
নওগাঁয় ধান কাটার সময় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু - পূর্ব বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৫ ) মেয়র ডাঃ শাহাদাত হোসেন সমীপে বোদায় নিম্নমানের ইটের কাজ ঠেকাতে গিয়ে হুমকির অভিযোগ, গ্রেপ্তার ১ বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশন নেতৃবৃন্দের স্মারকলিপি ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের

নওগাঁয় ধান কাটার সময় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ২৬২ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পোরশা উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ মে) সকাল সাড়ে ৮টার দিকে রঘুনাথপুর ও পশ্চিম দুয়ারপাল মাঠে পৃথক এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার পশ্চিম রঘুনাথপুর টেকঠা গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে নুহ শেখ (৫৫) ও পশ্চিম দুয়ারপাল ইসলামপুরের নুহুল ইসলাম মিস্ত্রির ছেলে আবু সায়েম (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে রঘুনাথপুর মাঠে নুহ শেখ ও পুনর্ভবা নদীর পাশে পশ্চিম দুয়ারপাল মাঠে সামাদ বোরো ধান কাটছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা মারা যান। মাঠের অন্য কৃষকরা তাদের মরদেহ উদ্ধার করে।
অপরদিকে পশ্চিম রঘুনাথপুর মাঠে বাড়ির পাশে কাজ করার সময় বজ্রপাতে বাঙ্গালপাড়া গ্রামের জাহানারা বেগম নামে এক নারীসহ দুজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বলেন, নিহতের স্বজনরা মরদেহ বাড়ি নিয়ে গেছে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla