1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বদির হাতে মারধরের শিকার পৌর আ.লীগের ২ নেতা - পূর্ব বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৫ ) মেয়র ডাঃ শাহাদাত হোসেন সমীপে বোদায় নিম্নমানের ইটের কাজ ঠেকাতে গিয়ে হুমকির অভিযোগ, গ্রেপ্তার ১ বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশন নেতৃবৃন্দের স্মারকলিপি ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের

বদির হাতে মারধরের শিকার পৌর আ.লীগের ২ নেতা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ২৬৮ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের বর্ধিত  সভায় জেলা কমিটির সাংগঠনিক কমিটির সদস্য সাবেক এমপি আব্দুর রহমান বদির হাতে মারধরের শিকার হয়েছেন টেকনাফে পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইউসুফ মনো ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ ভুট্টো।

শুক্রবার ২২ এপ্রিল বিকাল ৩ টায় সভা শুরু হয়ে শেষ পর্যায়ে ইফতারের ঠিক আগে টেকনাফ উপজেলা পরিষদের মিলনায়তনে এ ঘটনা ঘটে।

জানা যায়, সভা চলাকালে সাবেক এমপি বদি একপেশে সিদ্ধান্ত জানিয়ে কথা বলায় তার প্রতিবাদ জানায় ইউসুফ মনো।
এতে এক পর্যায়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির রেশ ধরে জেলা সাংগঠনিক ঠিমের প্রধান ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রাজা শাহ আলম চৌধুরীসহ সাবেক এমপি আব্দুর রহমান বদির মন্ঞ্চ ছেড়ে বের হয়ে যান হল থেকে।

কিছুক্ষণ পর আবার সভাস্থলে ঢুকে ইউসুফ মনোকে মারধর করতে থাকে এমপি বদি ও তার ভাই পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর শুক্কুর।

এতে মারধর থামাতে এগিয়ে আসে পৌর আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ ভুট্টো। পরে তাকেও বেধড়ক মারধর করে তারা। এ সময় কক্সবাজার জেলা ও টেকনাফ উপজেলা আওয়ামী উপস্থিত নেতৃবৃন্দরা নীরব দর্শকের ভূমিকা পালন করে। এ নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

মারধরের শিকার মোহাম্মদ ইউসুফ মনো বলেন, যেহেতু সাংগঠনিক বিষয় নিয়ে এ ঘটনা ঘটেছে। তাই ঊর্ধ্বতন নেতৃবৃন্দ এ ঘটনার সমাধান দেবেন বলে আশাবাদী।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla