1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
পূর্বা’র গোলটেবিল বৈঠকে বক্তারা কথা সাহিত্যে ফুটে উঠুক সমাজ-জীবন-বাস্তবতা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

পূর্বা’র গোলটেবিল বৈঠকে বক্তারা কথা সাহিত্যে ফুটে উঠুক সমাজ-জীবন-বাস্তবতা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৪৮৩ বার পড়া হয়েছে

 

থিয়েটার ইনস্টিটিউটে শিল্প চর্চা কেন্দ্র ও আত্ন উন্নয়নম‚লক সংগঠন প‚র্বা আয়োজিত গোলটেবিল বৈঠক কথা সাহিত্য প্রণয় কথাসাহিত্যিক মুশফিকুর রহমানের মুল প্রবন্ধ উপস্থাপনের মধ্য দিয়ে শুরু হয়। প‚র্বা’র সভাপতি প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়ের সঞ্চালনায় আয়োজিত গোলটেবিল বৈঠকে অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রাম জেলার উপ পরিচালক প্রজেষ কুমার সাহা, সাবেক চসিক কাউন্সিলর ও লেখিকা আবিদা আজাদ, প্রাবন্ধিক খন রঞ্জন রায়, প্রকৌশলী মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা ও সংস্কৃতিজন দেওয়ান মাকসুদ, প্রবীণ সংস্কৃতিজন শওকত আলী সেলিম, জাতীয় মহিলা সংস্থার সদস্য সঞ্চিতা বড়ুয়া, প্রকৌশলী ঝুলেন বড়ুয়া, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সদরুল আমিন, লেখক ও গবেষক সিদ্দিকুল ইসলাম, এডভোকেট নিশু চৌধুরী, তরুণ লেখক অপ‚র্ব চৌধুরী, মম চক্রবর্তী, তুলতুল চৌধুরী, আবু হানিফ, করিমুল ইসলাম, ইফতিয়াজ উদ্দিন, জারিন আনান, হুসনা ওয়াদুদ চৌধুরী, আমির হোসেন মাহি, মোঃ সাজ্জাদ হোসেন, সায়েম উদ্দিন, আশরাফুল ইসলাম, মোহাম্মদ সাকিব, মোহাম্মদ আবিদ, সজীব কাদের বর্ষণ, আহমদ সাদিফ প্রমুখ। এসময় অতিথিরা বলেন, উপন্যাসের মনস্তাত্তিক গভীরতা নিয়ে আমাদের কথাসাহিত্য এগিয়ে যাক। সমাজ-জীবন-বাস্তবতা ফুটে উঠুক প্রতিটি কথাসাহিত্যে। আমরা আমাদের কথাসাহিত্যিকদের কাছে চাইব জীবন বিশ্লেষণী কথার জাদু, প্রতিটি চরিত্রের একটি দফারফা না হওয়া পর্যন্ত তা যেন শেষ না হয়ে যায়। সর্বোপরি তরুণ প্রজন্মের লেখক পাঠকদের সাথে কথাসাহিত্যের প্রণয় ঘটাতে প‚র্বা’র আয়োজনগুলো অব্যাহত থাকুক। কথাসাহিত্যের জয় হোক, জয়ী হোক আমাদের কথাসাহিত্যিকেরা।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla