1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সোহেল তাজ একজন ‘উন্মাদ ও হিরোইনখোর’: সাবেক রাষ্ট্রদূত হারুন অর রশিদ - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সোহেল তাজ একজন ‘উন্মাদ ও হিরোইনখোর’: সাবেক রাষ্ট্রদূত হারুন অর রশিদ  কোস্ট গার্ড টেকনাফে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার করল  পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ: সীতাকুণ্ড থানা পুলিশের আশ্রয়ে ভাটিয়ারিতে জুয়ার আসর, পরিচালনা করে রবিউল ও ইব্রাহিম ডিজিটাল জীবনের নীরব বিপদ: মোবাইল নির্ভরতা ও নোমোফোবিয়া বোয়ালখালীতে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে যুবদল নেতা সোহেলকে হত্যার চেষ্টা বাঁশখালীর ইউপি সদস্য হামিদ ও মান্নান বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ এলাকাবাসী তৈলারদ্বীপ ব্রিজের টোল আদায়ের নতুন টেন্ডার বন্ধের দাবিতে বিশাল মানববন্ধন অবিলম্বে জনস্বার্থে দরপত্র বন্ধ করুন – মারুফ আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদিয়া) বন্দর-পতেঙ্গা থানা সংসদের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত চান্দগাঁও মডেল স্কুল এ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত আওয়ামী লীগের দাফন হয়ে গেছে দিল্লিতে

সোহেল তাজ একজন ‘উন্মাদ ও হিরোইনখোর’: সাবেক রাষ্ট্রদূত হারুন অর রশিদ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

হাকিকুল ইসলাম খোকন

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে ‘উন্মাদ’, ‘হিরোইনখোর’ ও ‘অসভ্য’ আখ্যা দিয়ে নজিরবিহীন আক্রমণ করেছেন সাবেক রাষ্ট্রদূত হারুন অর রশিদ। এক ভিডিও বার্তায় তিনি সোহেল তাজের ব্যক্তিগত জীবন, পরিবার এবং বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য করেন। একইসঙ্গে সোহেল তাজের জন্য ‘কঠোর সাজা’ অপেক্ষা করছে বলে সরাসরি হুমকি দিয়েছেন এই সাবেক কূটনীতিক।খবর আইবিএননিউজ ।

এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য :- মাদকাসক্তির অভিযোগ: হারুন অর রশিদ সরাসরি দাবি করেছেন, সোহেল তাজ হিরোইন ও
গাঁজা সেবন করে নিজের নার্ভাস সিস্টেম ধ্বংস করে ফেলেছেন। তার ভাষায়, “আপনার চোখ মুখ দেখলে বোঝা যায় আপনি একটা উদভ্রান্ত হিরোইনখোর যুবক।”- ব্যক্তিত্ব নিয়ে কটাক্ষ: সোহেল তাজকে ‘উন্মাদ’ ও ‘অর্বাচীন’ উল্লেখ করে সাবেক রাষ্ট্রদূত হারুন অর রশিদ
বলেন, তাজউদ্দীনের ছেলে হয়ে হিরোইনখোর হতে তার লজ্জা হওয়া উচিত।

– সজীব ওয়াজেদ জয়ের প্রশংসা: সোহেল তাজের সমালোচনা করতে গিয়ে তিনি সজীব ওয়াজেদ জয়ের স্তুতি গেয়ে বলেন, জয়ের মতো মেধাবী ও গণতান্ত্রিক মানুষ বাংলাদেশে আর একজনও নেই।

– কঠোর সাজার হুমকি: হারুন অর রশিদ হুঁশিয়ারি দিয়ে বলেন, সোহেল তাজের জন্য কঠোর সাজা প্রস্তুত করা হচ্ছে এবং শুধু ধিক্কার দিয়ে তার পরিণতি শেষ হবে না।
বিস্তারিত প্রতিবেদন:সাবেক রাষ্ট্রদূত হারুন অর রশিদ তার বক্তব্যে সোহেল তাজকে পিনাকী ভট্টাচার্যের সঙ্গে তুলনা করে বলেন, পিনাকীর মতো ‘ধুরন্ধর চালবাজ’ হওয়ার যোগ্যতা সোহেল তাজের
নেই। তিনি দাবি করেন, সোহেল তাজ ও তার ভাইবোনদের অন্ধকার থেকে তুলে এনে শেখ হাসিনাই মন্ত্রী-এমপি বানিয়েছিলেন, অথচ এখন সোহেল তাজ সেই শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের
বিরুদ্ধেই বিষোদগার করছেন।সোহেল তাজের শারীরিক অবস্থা নিয়ে বিদ্রূপ করে হারুন অর রশিদ বলেন, “আপনি বিড়ি, সিগারেট,গাঁজা খেয়ে নিজেকে ধ্বংস করেছেন। নার্ভাস সিস্টেম ধ্বংস হয়ে গেলে ব্যায়াম করে তা ঠিক করা যায় না। আপনার পিনাকীর মতো স্বাস্থ্যও নেই, মেধাও নেই।”

তিনি আরও বলেন, “তাজউদ্দীনের ছেলে হইতে হিরোইনচি হইছেন মিয়া, লজ্জা করে না? জয় কি হিরোইন খেয়েছে? জয় কি গাঁজা খেয়েছে? জয়ের সমালোচনা করার কোনো যোগ্যতাই আপনার নেই।”

সোহেল তাজের বর্তমান রাজনৈতিক অবস্থানকে ‘মরীচিকার পেছনে ঘোরা’ উল্লেখ করে হারুন অর রশিদ বলেন, সোহেল তাজ বর্তমানে ড. ইউনূসের লেজুরবৃত্তি করছেন এবং জামায়াতের প্রিয়পাত্র হওয়ার চেষ্টা করছেন। তিনি দাবি করেন, আওয়ামী লীগ না থাকলে বাংলাদেশে তাজউদ্দীন আহমদের নামও কেউ নেবে না।

বক্তব্যের শেষ দিকে অত্যন্ত কঠোর ভাষায় হারুন অর রশিদ বলেন, “শয়তানি বাদ দেন। বাদ না দিলে সাজা কিন্তু পাবেন, কঠোর সাজা। এই সাজাগুলো অনেকের জন্য রেডি হচ্ছে। আপনার জন্য ধিক্কার তো আছেই, এর চেয়েও কঠোর কিছু আপনার জন্য অপেক্ষা করছে।”

একজন সাবেক উচ্চপদস্থ কূটনীতিকের পক্ষ থেকে একজন সাবেক প্রতিমন্ত্রীর প্রতি এমন চরম অপমানজনক এবং আক্রমণাত্মক ভাষা প্রয়োগের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই আলোচনার
কেন্দ্রবিন্দুতে রয়েছে। তবে এ বিষয়ে সোহেল তাজের কোনো মন্তব্য এখনও পাওয়া যায়নি।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla