1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সন্দ্বীপে রাস্তার পাশ থেকে পরিচয়হীন নবজাতক উদ্ধার! - পূর্ব বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বোদায় নিম্নমানের ইটের কাজ ঠেকাতে গিয়ে হুমকির অভিযোগ, গ্রেপ্তার ১ বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশন নেতৃবৃন্দের স্মারকলিপি ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে

সন্দ্বীপে রাস্তার পাশ থেকে পরিচয়হীন নবজাতক উদ্ধার!

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৩৬ বার পড়া হয়েছে

 মিলাদ মুদ্দাচ্ছির

১৬ ফেব্রুয়ারী ২০২২ সকাল ৬ টায় সন্দ্বীপের মুছাপুর বদিউজ্জামান স্কুলের পাশে পরিচয়হীন এক নবজাতক উদ্ধার করেন জাহাঙ্গীর নামে এক ব্যক্তি। জানা যায়, সকালে রাস্তার পাশ দিয়ে হেটে যাওয়ার সময় বাচ্চাটির কান্নার আওয়াজ পান মুছাপুর ৩নং ওয়ার্ডের মোস্তফা। নবজাতককে দেখার সাথে সাথে উদ্ধার করে স্বর্ণদ্বীপ হসপিটালে ভর্তি করান তিনি। হসপিটাল কর্তৃপক্ষ থানা ও প্রশাসনকে জানালে উপজেলা প্রশাসন বাচ্চাটির দায়িত্ব নেয়। খবর পেয়ে দুপুর ১২টায় আন্তর্জাতিক মানবাধিকার কমিশন এর পক্ষ থেকে মানবধিকার কর্মী মিলাদ মুদ্দাসিসর নবজাতককে হসপিটালে দেখতে যান। হসপিটাল কর্তৃপক্ষের কাছে নবজাতকের স্বাস্থ্যের বিস্তারিত খোঁজ খবর নেন। হসপিটাল কর্তৃপক্ষ জানান, নবজাতকটি বর্তমানে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তৌফিক এলাহীর তত্বাবধানে আছে। নবজাতক এখন অনেকটা সুস্থ আছে। চোখের কোনে সামান্য আঘাত আছে। আশাকরি দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। মানবাধিকার কমিশনের পক্ষ থেকে সন্দ্বীপ থানা ও উপজেলা প্রশাসনের সাথে সাক্ষাৎ করে, শিশুর অধিকার ও সামাজিক মর্যাদা রক্ষায় মানবাধিকার কমিশন পাশে থাকার কথা জানান। দায়িত্বপ্রাপ্ত অফিসার সাব ইন্সপেক্টর  সোহেল আহমেদ বলেন, শিশুটিকে দত্তক নেয়ার জন্য এই পর্যন্ত ৩০ এর অধিক পরিবার যোগাযোগ করেছেন। শিশুর অধিকার রক্ষার দত্তক গ্রহণের জন্য প্রণীত বিধান যথাযথভাবে অনুসরণ করা হবে। ইতিমধ্যেই দত্তক প্রার্থীদেরকে আইনজীবীর মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদনের কথা পরামর্শ হয়েছে। আইন অনুসরণ করে নিঃসন্তান পরিবার অগ্রাধিকার পাবে। তিনি আরো জানান, অপরাধী শনাক্তে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হবে। বেলা ২টায় উপজেলা নির্বাহী অফিসার সম্রাট খিশা, সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ বশির আহমেদ, সাব ইন্সপেক্টর সোহেল আহমেদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ একটি প্রতিনিধিদল নবজাতককে দেখতে হসপিটালে আসেন। এই সময় উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে শিশুটির জন্য উপহার সামগ্রী দেয়া হয়। এই সময় উপজেলা নির্বাহী অফিসার জানান, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে দত্তক দেয়া হবে। সাংবাদিক ইলিয়াস সুমন বলেন, জানামতে সন্দ্বীপে পরিচয়হীন নবজাতক উদ্ধারের ঘটনা এটিই প্রথম এবং এবং এটি সামাজিক অবক্ষয়ের অন্যতম একটি চিত্র। সচেতন সমাজ মনে করে, সামাজিক অবক্ষয় রোধে আইনের কঠিন প্রয়োগ ও সামাজিক দৃষ্টভঙ্গি পরিবর্তনে সচেতনতা মূলক সাংস্কৃতিক চর্চা বৃদ্ধি প্রয়োজন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla