1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সীমান্তে শেষবারের মতো ভারতীয় নাগরিক জব্বার মন্ডলের লাশ দেখল বাংলাদেশী স্বজনরা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

সীমান্তে শেষবারের মতো ভারতীয় নাগরিক জব্বার মন্ডলের লাশ দেখল বাংলাদেশী স্বজনরা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি :

সীমান্তের শূন্যরেখায় শেষবারের মতো ভারতে বসবাসরত জব্বার মন্ডল (৭৫) নামের এক ব্যাক্তির লাশ তার আত্মীয়-স্বজনদের দেখার সুযোগ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। বুধবার (০১ অক্টোবর) দুপুর ২ টার দিকে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়ন এর ধান্যখোলা কোম্পানি সদরের দ্বায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার-২৫/৬-এস এর নিকটবর্তী ধান্যখোলা সীমান্ত এলাকায় লাশ তার আত্মীয়-স্বজনদের দেখানো হয়েছে।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, ভারতের বাগদা থানার বাশঘাটা এলাকায় বসবাসরত জব্বার মন্ডল বাধক্যজনিত কারণে গত ৩০সেপ্টম্বর মঙ্গলবার মারা যান। মৃত্যুর খবর পেয়ে স্বজনরা লাশ দেখতে বিএসএফ এর কাছে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিএসএফ সদস্যরা বিজিবির সাথে যোগাযোগ করেন। তাদের সাড়া পেয়ে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ স্বজনদের দেখানোর ব্যবস্থা করা হয়। পরে লাশ দাফনের উদ্দেশে ভারতে নিয়ে যাওয়া হয় এবং বাংলাদেশি স্বজনরা তাদের নিজ বাড়িতে ফিরে যান।
এ সময় উপস্থিত ছিলেন, ধান্যখোলা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার সেলিম মিয়া এবং ভারতের ৬৭ বিএসএফ ব্যাটালিয়ন মোস্তফাপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সঞ্জয় কুমার রায়

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla