1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রাজাপুরে প্রেমে ব্যার্থ হয়ে বন্ধুকে ছুরিকাঘাত, ঘাতক সাজ্জাদ পলাতক - পূর্ব বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বোদায় নিম্নমানের ইটের কাজ ঠেকাতে গিয়ে হুমকির অভিযোগ, গ্রেপ্তার ১ বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশন নেতৃবৃন্দের স্মারকলিপি ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে

রাজাপুরে প্রেমে ব্যার্থ হয়ে বন্ধুকে ছুরিকাঘাত, ঘাতক সাজ্জাদ পলাতক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৪৪ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে বন্ধুর ছুরিকাঘাতে মো. রাহাত সিকদার (১৭) নামে এক স্কুল ছাত্র গুরুত্বর আহত হয়েছে। শনিবার রাত ১০ টার দিকে উপজেলার গালুয়া হযরত পীর সাহেব হুজুরের বাড়ি জামিয়া ইসলামিয়া মাহতাবুল উলূম কওমি মাদ্রাসায় অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে এসে এ ঘটনা ঘটে। রাহাত সিকদার উপজেলার নিজ গালুয়ার মো. ইউনুচ সিকদারের ছেলে ও রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের (কারিগরি শাখার) ১০ম শ্রেনীর ছাত্র। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে ঘাতক বন্ধু পলাতক রয়েছে। জানাগেছে, রাহাত ঘটনার দিন শনিবার রাতে বন্ধুদের সাথে মাহফিলে আসে। এ সময় উপজেলার ছোট গালুয়া এলাকার মজনুর ছেলে তপু রাহাতকে মাহফিল থেকে পাশের স্থানীয় ফরিদের ‘স’ মিলের সামনে ডেকে নেয়। ঐ জায়গায় রাহাতের ঘাতক বন্ধু গালুয়া দূর্গাপুর এলাকার জাহাঙ্গির খানের ছেলে সাজ্জাদ খান তার হাতে থাকা ছুরি দিয়ে রাহাতের পায়ে হাটুর উপর উরুতে আঘাত করে। এতে রাহাত গুরুত্বর জখম হলে প্রচুর রক্তক্ষরণ হয়। আহত অবস্থায় রাহাতকে তার অন্য সহপাঠিরা উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহত রাহাত সিকদার জানায়, স্থানীয় এক মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। সেই মেয়েকে সাজ্জাতও পছন্দ করতো, এ নিয়ে রাহাত ও সাজ্জাতের মধ্যে প্রায়ই জামেলা হতো। সাজ্জাত প্রেমে ব্যার্থ হয়েই এ ঘটনা ঘটিয়ে বলে রাহাত দাবী করেন। রাজাপুর থানা ওসি (তদন্ত) মো. মোস্তফা কামাল বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla