1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক পীর হাবিবের জানাজা অনুষ্ঠিত - পূর্ব বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বোদায় নিম্নমানের ইটের কাজ ঠেকাতে গিয়ে হুমকির অভিযোগ, গ্রেপ্তার ১ বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশন নেতৃবৃন্দের স্মারকলিপি ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে

জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক পীর হাবিবের জানাজা অনুষ্ঠিত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২২ বার পড়া হয়েছে
সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের দ্বিতীয় জানাজা জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
রোববার৬ ফেব্রুয়ারি দুপুর ১২টা ৫৮ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের টেনিস গ্রাউন্ডে এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদক,  সাংবাদিক, সাংবাদিক নেতা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং তার সহকর্মীরা অংশ নেন।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে পীর হাবিবুর রহমানের মৃতদেহ শহীদ মিনা‌রে নিয়ে যাওয়া হয়। সেখানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ ব্য‌ক্তিগতভা‌বে অ‌নে‌কে খ্যাতিমান এ সাংবাদিকের প্রতি শেষ শ্রদ্ধা জানান।
জানা গেছে, প্রেসক্লা‌ব থেকে পীর হাবিবুর রহমানের মৃতদেহ দুপুর দেড়টায় ঢাকা রি‌পোটার্স ইউ‌নি‌টি‌তে নেওয়া হবে। পরে তাকে বাংলা‌দেশ প্রতি‌দিন অ‌ফিস প্রাঙ্গ‌ণে নিয়ে যাওয়া হবে। সেখা‌নে জানাজা শে‌ষে সাংবা‌দিক পীর হা‌বিবুর রহমা‌নের মর‌দেহ নি‌য়ে যাওয়া হ‌বে তার জন্মস্থান সুনামগ‌ঞ্জে। দুপুর ১২টায় সুনামগঞ্জ পৌর শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে তার মরদেহ। বাদ জোহর সুনামগঞ্জ কেন্দ্রীয় মসজিদে এবং নিজ গ্রাম মাইজবাড়ীতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে বরণ্যে এই সাংবাদিককে শায়িত করা হবে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla