1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঝালকাঠিতে তেলবাহী লড়ির চাকায় পিষ্ট হয়ে ছাত্রের মৃত্যু - পূর্ব বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বোদায় নিম্নমানের ইটের কাজ ঠেকাতে গিয়ে হুমকির অভিযোগ, গ্রেপ্তার ১ বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশন নেতৃবৃন্দের স্মারকলিপি ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে

ঝালকাঠিতে তেলবাহী লড়ির চাকায় পিষ্ট হয়ে ছাত্রের মৃত্যু

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ৩৪৭ বার পড়া হয়েছে
 ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে তেলবাহী ট্রাকের (লড়ি) চাকায় পিষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত আরমান হোসেন আনান (১২) ঝালকাঠির সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ও সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের ইউপি সদস্য মোঃ ইসমাইল হোসেন সোহাগের ছেলে। মঙ্গলবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় শহরের পূর্ব চাঁদকাঠী এলাকার জেলে পাড়া সড়কে দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রাইভেট পড়া শেষে বাইসাকেলে করে সহপাঠী সানমুনকে নিয়ে শহরের কুতুব নগর এলাকায় দি‌য়ে বাড়ি যা‌চ্ছিল আরমান। এসময় পেছন দিক থেকে আসা তেলবাহী একটি লড়ি সাইকেলটিকে চাপা দেয়। এতে সাইকেল চালক আরমানের মাথা লড়ির পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যায়। আহত হয় সহপাঠী সানমুন। তবে ঘটনার পর ঘাতক লড়িচালক পালিয়ে যায়। পুলিশ ঘাতক লড়িটিকে আটক করে থানায় নিয়ে যায়। ময়না তদন্তের জন্য মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খলিলুর রহমান জানান, তেলবাহী লরিটি আটক করা হয়েছে। চালক ঘটনার পরপরই পালিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে বলে তিান সাংবাদিকদের জানিয়েছেন।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla