1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
'ইকোভেশন বাংলাদেশ' জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পেয়েছে - পূর্ব বাংলা
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী বিদ্যালয়  কল্পলোক আবাসিকে সিডিএ’র উচ্ছেদ অভিযান: নকশাবহির্ভূত ভবন সিলগালা, অবৈধ অংশ গুঁড়িয়ে দিল প্রশাসন এক হাজার টাকায় শুরু হতে পারে বিনিয়োগ: প্রমিয়ার ইউনিভার্সিটিতে ‘বৃদ্ধি’ ও ‘লংকাবাংলা’র মাস্টারক্লাস বন্দরে সাইবার নিরাপত্তা ব্যবস্থা চালু লায়ন্স জেলা ৩১৫-‌বি৪ এর ক্লাব অ‌ফিসার্স স্কু‌লিং প্রোগ্রাম ‌সমাপ্ত পটিয়ায় ট্রাক থেকে চুরির সময় চোরাইমাল ও সিএনজিসহ ১ আটক পতেঙ্গায় চার্জরত মোবাইলের বিস্ফোরণে অগ্নিদগ্ধ ইকবাল হোসের মৃত্যু টিআই কাউসারের নেতৃত্বে পতেঙ্গায় অবৈধ গাড়ী আটক সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব

‘ইকোভেশন বাংলাদেশ’ জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পেয়েছে

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ৩২৪ বার পড়া হয়েছে

সোমবার (২০ ডিসেম্বর) সেন্টার ফর রিসার্স অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) কর্তৃক আয়োজিত ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২১’-এর ক্লাইমেট অ্যান্ড ইনোভেশন ক্যাটাগরিতে ‘ইকোভেশন বাংলাদেশ’কে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধু দৌহিত্র সিআরআই এর ট্রাস্টি রাদওয়ান মুজিবের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন ইকোভেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক সানজিদুল আলম। সমাজ উন্নয়নে তরুণদের অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরষ্কার দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া আরো যুক্ত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এ বছর সমগ্র দেশ থেকে ৭০০-এর বেশি সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং তাদের মধ্য থেকে জুরি বোর্ডের মনোনয়নে পাঁচটি ক্যাটাগরিতে চূড়ান্তভাবে ১৫টি প্রতিষ্ঠানকে বিজয়ী ঘোষণা করা হয়। জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২১-এর জুরি বোর্ডে ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মো. আতিউর রহমান, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, বীর মুক্তিযোদ্ধা মফিদুল হক, অভিনেত্রী জয়া আহসানসহ দেশের বিশিষ্ট নাগরিকরা।
পুরস্কার গ্রহণকালে সানজিদুল আলম বলেন, ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পেয়ে চট্টগ্রামের তরুণ হিসেবে আমি বেশ গর্বিত বোধ করছি। অ্যাওয়ার্ডটি উৎসর্গ করছি সেসব তরুণ উদ্ভাবকদের যারা উদ্ভাবন দিয়ে দেশের আর্থ-সামাজিক অনেকে সমস্যার সমাধান করছে এবং উন্নয়নে অবদান রাখছে’। ইকোভেশন বাংলাদেশ একটি উদ্ভাবনকেন্দ্রিক সামাজিক প্রতিষ্ঠান। ২০১৫ সালে কাজ শুরু করা ইকোভেশন বাংলাদেশ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, সুনির্দিষ্টভাবে এসডিজি ৭, এসডিজি ৯, এসডিজি ১১ ও এসডিজি ১৭ অর্জন করতে কাজ করছে। সে সময় এটি বাংলাদেশের জ্বালানি, দারিদ্র্য সমস্যা সমাধানে যাত্রা শুরু করে এবং পরবর্তীতে অন্যান্য উদ্ভাবনী উদ্যোগেও উদ্যোগী হয়। এখন পর্যন্ত তারা ৯০,০০০ মানুষের জীবন আলোকিত করেছে সম্পূর্ণ বিনামূল্যে স্বেচ্ছাসেবীদের তৈরি সোলার ল্যাম্প এবং স্ট্রিটলাইট দিয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সংসদ সদস্য নাহিম রাজ্জাক, মাশরাফি বিন মর্তুজা প্রমুখ।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla