1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রাউজানে হিন্দু, বৌদ্ধ. মুসলিম ধর্মের অনুসারীরা একে অপরের ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ - ফজলে করিম চৌধুরী - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ?

রাউজানে হিন্দু, বৌদ্ধ. মুসলিম ধর্মের অনুসারীরা একে অপরের ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ – ফজলে করিম চৌধুরী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৩৫৩ বার পড়া হয়েছে

এম.দিদারুল আলম

বাংলাদেশ সরকারের রেল মন্ত্রণালয় বিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রাউজান সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, আমার রাউজানে সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্য সৃষ্টকারীর স্থান নেই,সে যে হোক কঠোর হস্থে দমন করা হবে। আমার রাউজান হচ্ছে শান্তি ও সম্প্রীতির জনপদ। শান্তির জনপদে কেউ ধর্মের দোহাই দিয়ে সন্ত্রাসী কর্মকান্ড করতে পারবেনা। হিন্দু, বৌদ্ধ. মুসলিম সকল ধর্মের অনুসারীরা একে অপরের সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে সুখে শান্তিতে বসবাস করছে আগামিতে ও করবে।

তিনি ৩০ অক্টোবর ২১’ শনিবার বিকালে রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত রাউজান উপজেলা পরিষদ মাঠে সম্প্রীতি সমাবেশে এই কথা বলেন। রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার নিক্সন চৌধুরীর সঞ্চলনায় অনুষ্ঠিত সম্প্রতি সমাবেশে বক্তব্য রাখেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, রাউজান থানার ওসি আবদুল্ল্যাহ আল হারুন সহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধি বৃন্দরা । সম্প্রীতি সমাবেশের পুর্বে বিশাল এক শোভা যাত্রা বের করা হয় । যা উপজেলা হতে মুন্সির ঘাঠা চট্টগ্রাম রাঙ্গামাটি রোডে জলিল নগর পর্যন্ত প্রদিক্ষণ করে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla