1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বোয়ালখালীতে উপজেলা প্রশাসনের সম্প্রীতি সমাবেশ - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ?

বোয়ালখালীতে উপজেলা প্রশাসনের সম্প্রীতি সমাবেশ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৩৬০ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি
বোয়ালখালীতে সম্প্রীতি সমাবেশ করেছে উপজেলা প্রশাসন।
 শনিবার (৩০অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ৮ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ। এসময় তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় যারা এ ঘটনা ঘটিয়েছে তারা কোন ধর্মের অনুসারী হতে পারেনা। যারা এ দেশকে জঙ্গী রাষ্ট্র বানাতে চায় তারা কখনো এ দেশের উন্নয়ন সহ্য করবে না। এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষের রক্তে অর্জিত এ স্বাধীনতা। এ দেশ কারো একার নয়। সকল অপশক্তিকে রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে থাকার আহবান জানান তিনি। এতে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা কর্মচারি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র শিক্ষক, সাংবাদিকসহ সকল শ্রেণি পেশার নেতৃবৃন্দরা অংশ নেন। উপজেলা কৃষি কর্মকর্তা মো.আতিক উল্লাহ’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন মো. এমরান, উপজেলা পরিষদ য়োরম্যান মো. নুরুল আলম, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, সহকারি কমিশনার (ভুমি) তাহমিনা আক্তার, পৌরসভা মেয়র মো.জহুরুল ইসলাম জহুর, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বোয়ালখালী সভাপতি অধ্যাপক কানাই লাল দাশ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. আব্দুল করিম, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বশর, স্বাস্থ্য কর্মকর্তা ডা. জিল্লুর রহমান ও অধ্যক্ষ সমীর কান্তি দাশ প্রমুখ।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla