1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ই-অরেঞ্জের ‘পৃষ্ঠপোষক’ সোহেল রানা আটক - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ?

ই-অরেঞ্জের ‘পৃষ্ঠপোষক’ সোহেল রানা আটক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫১ বার পড়া হয়েছে
ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের কথিত পৃষ্ঠপোষক বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানাকে ভারত-নেপাল সীমান্ত থেকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (০৪ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা বলেন, পুলিশ পরিদর্শককে আটকের কথা আমিও শুনেছি। তবে, তাকে এখনো বাংলাদেশের পুলিশের কাছে সোপর্দ করা হয়নি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
জানা গেছে, অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে শুক্রবার (৩ সেপ্টেম্বর) ভারতের কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা সীমান্ত থেকে সোহেল রানা নামের এক বাংলাদেশিকে আটক করে বিএসএফ। এ সময় তার কাছ থেকে পাসপোর্ট, একাধিক মোবাইল ফোন এবং এটিএম কার্ড জব্দ করা হয়। শনিবার কালিগঞ্জ থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হতে পারে।’
সোহেল রানা গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি ই-অরেঞ্জের গ্রাহকরা পণ‌্য সরবরাহ বা টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ করার পর থেকে সোহেল রানা আত্মগোপনে ছিলেন। পরে তিনি দেশ ছেড়ে পালান।
বিএসএফের হাতে আটক সোহেল রানা গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎকারী বহুল আলোচিত ই–কমার্স প্রতিষ্ঠান ই–অরেঞ্জের পৃষ্ঠপোষক। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন। বনানী থানার এই পুলিশ পরিদর্শকের বোন ও ভগ্নিপতি ই–কমার্স প্রতিষ্ঠান ‘ই–অরেঞ্জ’ পরিচালনা করতেন।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla