1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
জীবাশ্ম জ্বালানি খাতে জি-৭ভূক্ত ধনীদেশের ঋণ ও বৈদেশিক দেনার বদলে নাগরিক পরিষেবায় বিনিয়োগের দাবি - পূর্ব বাংলা
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কাপ্তাই তথ্য অফিসের প্রেস ব্রিফিং: তুলে ধরলেন বর্তমান সরকারের ১ শত ৮০ দিনের সম্পাদিত কার্যক্রম পূর্ব বাংলা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক জাফর হায়াতের ১১তম মুত্যুবার্ষিকী পালন উন্মোচিত হলো এস এম পিন্টু ’অনুপ্রেরণা’ গ্রন্থের মোড়ক প্রাথমিকে নির্বাচিত ১৪ হাজার শিক্ষকের পুলিশ ভেরিফিকেশন শুরু জাফর হায়াতের ১১তম মৃত্যুবার্ষিকী ১১ মে সোমবার ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস জঙ্গল সলিমপুর পরিদর্শন করলেন নতুন এসপি মাসুদ মোঃ আলীর হোটেল গেটওয়ে মদ,জুয়া, ইয়াবা ও অসাজামিক কর্মকান্ড সবই চলে দেখার কি দেখার কেউ নেই? বাজেট অধিবেশন ৭ জুন আনোয়ারায় প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে ওয়ারেন্ট প্রাপ্ত আসামী তবু গ্রেফতার হচ্ছে না

জীবাশ্ম জ্বালানি খাতে জি-৭ভূক্ত ধনীদেশের ঋণ ও বৈদেশিক দেনার বদলে নাগরিক পরিষেবায় বিনিয়োগের দাবি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৪৯৬ বার পড়া হয়েছে
কোভিড-১৯ মহামারি মোকাবেলা করার জন্য জি-৭সহ ধনীদেশগুলোর ঋণও ঋণের সুদ পরিশোধ করে অবশ্যই স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার মতো নাগরিক পরিষেবা খাতে বিনিয়োগ বাড়াতে হবে। একই সাথে পরিবেশের ক্ষতিকারক কয়লা-বিদ্যুৎ ভিত্তিক বিদ্যুত কেন্দ্রসহ জীবাশ্ম জ্বালানি খাতে সব ধরনের বিনিয়োগ বন্ধের আহবান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ। ১২ জুন ২০২ চট্টগ্রামের চান্দগাও এ আইএসডিই বাংলাদেশ, ক্যাব যুব গ্রুপ, উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন) ও বাংলাদেশের বৈদেশিক দেনা বিষয়ক কর্মজোট (বিডাবিউজিইডি) এর যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা একথা বলেন। যুক্তরাজ্যের কর্নওয়ালে চলমান জি-৭শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী দেশসমূহের ( জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, ফ্রান্স ও কানাডা) প্রদত্ত ঋণ এবং জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবিতে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের বৈদেশিক ঋণ প্রদানকারী দেশগুলোর মধ্যে জি-৭ অন্যতম। এসব দেশ বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও এশীয় উন্নয়ন ব্যাংকের ও প্রধান বিনিয়োগকারী। এসব দেশই আবার জি-৭এর সদস্য। আমাদের মতো ক্ষতিগ্রস্থ দেশগুলোকে বিপদে ফেলে এসব ধনী দেশ মুনাফা ভোগ করছে।

বক্তারা আরও বলেন, বাংলাদেশের মোট বৈদেশিক দেনার পরিমাণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে যা দেশের বাজেটের সমান। ২০২১-২০২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুসারে এ বছরও বিদেশ থেকে ১লাখ ১২হাজার কোটি টাকা ঋণ নিতে হবে। এ বছর ঋণের সুদ হিসেবে ৫৮ হাজার ১০০ কোটি টাকা পরিশোধ করতে হবে যা মোট বাজেটের প্রায় ১০% এবং কৃষি ও স্বাস্থ্য খাতের মোট বরাদ্দের চেয়েও বেশি। এখন ঋণ শোধ করতে গিয়ে এ সমস্ত দেশগুলোর মাথাপিছু ঋণ দাঁড়িয়েছে ৮০ হাজার টাকারও উপরে। এ ছাড়া বৈদেশিক দেনার আসল ও সুদসহ পরিশোধ করতে হবে আরো ১৩হাজার কোটি টাকা। বৈদেশিক দেনা বাতিল করলে এ অর্থ-সামাজিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলার কাজে ব্যবহার করা সম্ভব।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলাদেশে বৈশ্বিক উষ্ণতার ভয়াবহ বিপর্যয় রোধ, পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় নতুন জীবাশ্ম জ্বালানির উৎপাদন ও এ সংক্রান্ত অবকাঠামোর উন্নয়ন প্রকল্প তেল, গ্যাস ও কয়লা ভিত্তিক জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করে ২০৫০ সাল নাগাদ শতভাগ সৌর শক্তি ও বায়ুশক্তির মতো নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর দাবি করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বিজ্ঞানীরা এ বিষয়ে একমত যে, ২১০০ সাল নাগাদ মানুষের অস্থিত্ব রক্ষা করতে হলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। তাপমাত্রা বৃদ্ধি থামাতে হলে ২০৫০ সালের মধ্যে পৃথিবীর গ্রিনহাউস গ্যাস নির্গমনের মাত্রা শূন্যতে নামিয়ে আনতে হবে। গ্রিনহাউস গ্যাস নির্গমনের সবচেয়ে বড় কারণ জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার। তাই, আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)-এর সুপারিশ অনুসারে এখনই জীবাশ্ম জ্বালানি ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে।

বক্তারা আরো বলেন, বাংলাদেশে বৈশ্বিক উষ্ণতার ভয়াবহ বিপর্যয়ের কারণে পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। সেকারনে সিডর, আইলা, মহাসেন, বিজলি, আম্পান ও ইয়াসসহ ছোটবড় ঘূর্ণিঝড়, জলোচ্ছাস, বন্যা, অতি বৃষ্টিতে প্রতি বছর আক্রান্ত হচ্ছে। হাজার হাজার ঘরবাড়ি ভেঙে যায়, লাখ লাখ মানুষ তাদের জীবন-জীবিকা হারাচ্ছে। আর এ সমস্ত কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র দেশের পরিবেশ ধ্বংস করছে, বাতাসে আরো গ্রিনহাউস গ্যাস নির্গমন করবে, মার্কারি ও সালফার দূষণের কারণে ফসল নষ্ট হবে, মানুষের স্বাস্থ্যহানি ঘটবে এবং দেশ দীর্ঘমেয়াদি ঋণের জালে আটকে যাবে।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন – ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন, অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ(এডাব) কেন্দ্রিয় কমিটির সদস্য ও নারী নেত্রী জেসমিন সুলতানা পারু, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এম নাসিরুল হক, এডাব চট্টগ্রামের সাবেক সভাপতি ও বনফুলের নির্বাহী পরিচালক রেজিয়া বেগম, বোয়ালখালী ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি নুর মোহাম্মদ চেয়ারম্যান, ক্যাব যুব গ্রুপের সভাপতি চৌধুরী কে এন এম রিয়াদ, জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের যুগ্ন সম্পাদক মুহাম্মদ জানে আলম, বাংলাদেশ ভেজিটেবল এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের কেন্দ্রিয় কমিটির সদস্য সেলিম জাহাঙ্গীর, বন গবেষনাগার ফরেস্ট কলেজের অধ্যাপক এবিএম হুমায়ন কবির, নারী নেত্রী ফারহানা জসিম, কিন্ডার গার্ডেন ঐক্য পরিষেদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মনিরুজ্জমান, চান্দগাঁও ল্যাবরেটরী মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইসমাইল ফারুকী, প্রশিকার হারুন গফুর ভুইয়া, প্রজন্ম চট্টগ্রামের প্রধান নির্বাহী চৌধুরী জসিমুল হক, ক্যাবের তাজমুন্নাহার হামিদ, সিএসডিএফ’র শম্পা কে নাহার, ক্যাব যুব গ্রুপের রাশিদা বিনতে ইসলাম, শাহরিয়ার আলম তৌওসিফ, আইএসডিই’র আরিফুল ইসলাম ও ইশিকা ফাউন্ডেশনের জহুরুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla