মোঃ জাহাঙ্গীর আলম সীতাকুণ্ড প্রতিনিধি
চাযে়র দোকানের কর্মচারী থেকে এখন তিনি উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের কোটিপতি ঝাড়ুদার পিয়ন। তার সঙ্গে বনিবনা না হলে কোনো রেজিস্ট্রি করান না সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব।
এ বিষয়টি নিয়ে সীতাকুণ্ডের সার্ভেয়ারেরা লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অভিযোগও দিয়েছেন। তবুও দমেননি তিনি। পাত্তা দেন না অফিসের অন্যদেরও। এক হাতে গোটা সাব-রেজিস্ট্রি অফিস শাসন করে বছরের ব্যবধানে এই ঝাড়ুদার বনে গেছেন কোটি টাকার গাডি় বাডি় ও অগাধ সম্পদের মালিক।
আমাদের অনুসন্ধানে জানা গেছে, এয়াকুব আলী দৈনিক ৭০ টাকা মজুরিতে ঝাড়ুদারের কাজ করতেন । প্রতিদিন সকালে অফিসে ঝাড়ু দিতেন। ধীরে ধীরে তিনি সাব-রেজিস্ট্রারের আস্থাভাজন হয়ে ওঠেন। যখন যে সাব-রেজিস্ট্রারই আসেন, তিনি তার ওপর আস্থা রাখেন। তার বৈধ-অবৈধ কাজ সম্পাদনের জন্য সাব-রেজিস্ট্রার ও অন্য কর্মচারীকে ম্যানেজ করে এক পর্যাযে় গডে় তোলেন বিশাল ঘুষ বাণিজ্যের সিন্ডিকেট ,দলিল লেখক সমিতি ও দালাল চক্র। এরপর থেকে তিনি আর ঝাড়ু দেন না। ১৯৬২ থেকে ১৯৮২ সনের পূড়া সনের দলিলের কারণে মূল মালিক গণ সম্পদ থেকে বঞ্চিত হচ্ছে। পারছে না নামজারি করতে, পারছেনা রেজিস্টেশন করতে। অবৈধ লেনদেন সরজমিন তদন্ত না করার কারণে নিরীহ মানুষকে সব কিছু হারাচ্ছে হয়।। জরিপের ভূলের কারণ ও পুড়া সনের দলিল কারণে কপাল পুড়েছে অনেক জনসাধারণের। এখন দূর্নীতি বাজ চক্রটি সমজোতা করতে মরিয়া হয়ে উঠেছে। দূর্নীতিবাজ থেকে এখন অনেকে সুবিধা ভোগ করছে বলে গুরুতর অভিযোগও রয়েছে।
ঝাড়ুদার এয়াকুবের রয়েছেন আরও ২ সহযোগী। জামশেদ আলম ও হারুন। এদিকে কমিশনে দলিল রেজিস্ট্রেশন করার ক্ষেত্রেও অতিরিক্ত ঘুষ আদাযে়র অভিযোগ আছে সাব-রেজিস্ট্রার রায়হান হাবিবের বিরুদ্ধে। এমনকি সরকারি স্টাফ না হওয়া সত্ত্বেও এয়াকুবকে কমিশনে পাঠান রায়হান হাবিব।
সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের সামনে একটি হোটেলে (ভাতের দোকানে) চাকরির সুবাদে এয়াকুব সাব-রেজিস্ট্রার অফিসে কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুপুরে ভাত নিযে় যেতেন। এরপর ২০০৬ সালে তিনি ঝাড়ুদার হিসেবে কাজ শুরু করেন সাব-রেজিস্ট্রার অফিসে। ঝাড়ুদার থেকে সাব-রেজিস্ট্রারদের অঘোষিত পিএস হযে় উঠেন তিনি। সেই ক্ষমতা বলে সাব-রেজিস্ট্রারের কার্যালয় জুড়ে চলে তার শাসন। এরপর শুরু করেন ঘুষ লেনদেনের কারবার। হোটেল মালিক শাহ আলমের দোকানে কর্মচারী থাকাকালীন তার মেয়ের সঙ্গে এয়াকুবের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অবশেষে অল্পদিনে কোটিপতি বনে যাওয়া এয়াকুবের সঙ্গেই তার মেযে়র বিযে় দেন।
ঝাড়ুদার মো. এয়াকুব রাঙ্গুনিয়া থানার কোদালা গ্রামের মোহাম্মদ ইউছুফের ছেলে। রাঙ্গুনিয়ায় বাড়ি করেছেন। সেখানে তার বাবা-মা থাকেন । এরই মধ্যে সীতাকুণ্ড সদরসহ উপজেলার বিভিন্ন মৌজায় তার শ্বশুর-শাশুড়ি, শালী, নানি শাশুড়ির নামে নিয়েছেন জমি। পরে সেসব তার স্ত্রীর নামে হেবা করেন তিনি। সাব-রেজিস্ট্রার অফিসে কাজ করেন তার চাচাতো শ্যালিকা

নাসরিন। এয়াকুবের রয়েছে দুটি প্রাইভেট কারও। চলাফেরা করেন বড় কর্মকর্তাদের মতো। জায়গা জমি নিয়ে রেখেছেন নানি শাশুড়ি সকিনা বিবির নামে।
অনুসন্ধানে দেখা গেছে, সীতাকুণ্ড উপজেলার আমিরাবাদ মৌজায় ২০২৩ সালের ১১ ডিসেম্বর তাজুল ইসলাম নামে এক ব্যক্তির কাছ থেকে ৬ শতক জমি কিনেছেন এয়াকুব (যার দলিল নম্বর- ৭৪৯৭/২৩ )। ওই জমিটি কিনেছেন প্রায় ৭০-৮০ লাখ টাকায়। দলিল রয়েছে সকিনা বিবি নামে নব্বই বছর বয়সী এক নারীর নামে। ওই মহিলা সম্পর্কে ঝাড়ুদার এয়াকুবের নানি শাশুড়ি হন। বিষয়টি নিশ্চিত করতে প্রতিবেদক সরেজমিন গেলে স্থানীয় লোকজন এর সত্যতা নিশ্চিত করেন।
সেবা নিতে আসা অনেকেই জানান, যাচাই-বাছাই শেষে সাব-রেজিস্ট্রারের কাছে গেলে তিনি দলিলের নানা খুঁত ধরেন। এ সময় দেন দরবার করতে তিনি এয়াকুবের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। এয়াকুব এই সুযোগটি কাজে লাগান। সাব-রেজিস্ট্রার কত টাকা হলে দলিল রেজিস্ট্রি করবেন তা ওই ঝাড়ুদার এয়াকুবই নির্ধারণ করে দেন। সাব-রেজিস্ট্রার তার নির্ধারিত পরিমাণ কম বা বেশি হলে জমি রেজিস্ট্রি করেন না। সেই ক্ষমতার দাপটে ঝাড়ুদার এয়াকুব আলী ঘুষের টাকায় কোটিপতি হযে়ছেন।
এদিকে সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব চলতি বছরের ২২ এপ্রিল সীতাকুণ্ড উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে যোগদানের পর থেকে সীতাকুণ্ড দলিল লেখক সমিতি তার উপর ক্ষুব্ধ।
উপজেলা দলিল লেখক সমিতি এই সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে মহা পরিদর্শক (নিবন্ধন অধিদপ্তর) বরাবর লিখিত অভিযোগ করেছে।
ওই অভিযোগে সাব-রেজিস্ট্রারকে বদলিরও অনুরোধ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়েও দেওয়া হয়েছে দরখাস্ত।দলিল লেখকদের অভিযোগ, সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব ঘুষ ছাড়া কোনো দলিল রেজিস্ট্রি করেন না। গত ২২ এপ্রিল তিনি এই অফিসে যোগদানের পর থেকেই চলছে ঘুষের অবাধ বাণিজ্য। জমি হস্তান্তর করতে আসা দলিল লেখক ও সাধারণ মানুষ অগ্রিম ঘুষ চুক্তি না করে রেজিস্ট্রি করতে এসে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। নথিতে কোনো সমস্যা না থাকলেও কিছু ত্রুটি বের করে দলিল ফেরত দিয়ে দিচ্ছেন সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব। তিনি ক্রমাগত দলিল লেখকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। সাব-রেজিস্ট্রারের সহযোগি হিসেবে কাজ করেন ঝাড়ুদার এয়াকুব। সব কথা তার সঙ্গেই বলতে হয়। সাব-রেজিস্ট্রারের নির্দেশে দলিলের মূল্য অনুযায়ী ১৫ হাজার টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ঘুষ চান এয়াকুব। চুক্তি চূড়ান্ত হলে সাব-রেজিস্ট্রারকে সবুজ সংকেত দেন এয়াকুব। তারপর তিনি আর কোনো পরীক্ষা না করেই নথিটির কাজ সম্পাদন করেন।
তারা আরও জানান, একটি দলিলের জমির মূল্য ১ কোটি টাকা হলে অফিস ফি দিতে হবে ৫০-৬০ হাজার টাকা। এটি সরকারি ফি-এর বাইরে সম্পূর্ণ অতিরিক্ত অর্থ। এটা ওপেন সিক্রেট। আমরা আগে থেকেই দিযে় আসছি। তাই এ নিযে় আমাদের কোনো আপত্তি নেই। কারণ এটা একটা অলিখিত নিয়মে পরিণত হযে়ছে। কিন্তু এই নতুন সাব-রেজিস্ট্রার আসার পর যেকোনো অজুহাতে কাগজপত্র ফেরত দিচ্ছেন। ঘুষের চুক্তি ছাড়া রেজিস্ট্রি অফিসে নথি নিযে় যাওয়া লোকদের সঙ্গে তিনি চরম দুর্ব্যবহার করেন। আমরা সাব-রেজিস্ট্রারের কার্যালযে় গত ৬ ও ৯ জুন দুবার বৈঠক করেছি। কোনো লাভ হয়নি।
দলিল লেখক সমিতির সভাপতি রফিক উদ্দিন জানিয়েছেন, সাব-রেজিস্ট্রারের অস্বাভাবিক ঘুষের দাবি মেটাতে গিয়ে দলিল সম্পাদন করতে ব্যর্থ হচ্ছি আমরা। সমস্যার সুরাহা করতে আমরা একাধিকবার সাব-রেজিস্ট্রার রায়হান হাবিবের সঙ্গে বসেছি। কিন্তু তার দাবি, অনেক টাকা ঘুষ দিযে় তিনি সীতাকুণ্ডে বদলি হযে় এসেছেন।