1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ট্রাফিকের ১০ পরিদর্শক বদলি - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশন নেতৃবৃন্দের স্মারকলিপি ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল

ট্রাফিকের ১০ পরিদর্শক বদলি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক মর্যাদার ১০ জনকে বদলি করা হয়েছে।৬ ফেব্রুয়ারী মঙ্গলবার নগরের বিভিন্ন স্থান থেকে র‌্যাবের অভিযানে সড়কের ৩০ চাঁদাবাজ গ্রেপ্তারের একদিনের মাথায় এই বদলির আদেশ এলো। বুধবার (৭ ফেব্রুয়ারি) সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।

বদলির আদেশে অনুযায়ী, কোতোয়ালীর পেট্রোল ইন্সপেক্টর (পিআই) এবিএম মিজানুর রহমানকে সিএমপির টিআই (প্রশাসন-উত্তর) এবং কর্ণফুলীর ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) শাহ মো. আরিফুর রহমানকে প্রবর্তক এলাকার টিআই পদে বদলি করা হয়েছে। এছাড়া পতেঙ্গার টিআই সুশোভন চাকমাকে কোতোয়ালীর পিআই করা হয়েছে।

একই আদেশে টিআই (প্রশাসন-উত্তর) মো. কামাল হোসেনকে বায়েজিদের টিআই, টিআই (প্রশাসন-বন্দর) মো. আমীর ফারুককে কর্ণফুলীর টিআই, পাঁচলাইশের টিআই বশিরুল ইসলামকে বাকলিয়ার পিআই ও বাকলিয়ার পিআই মো. মাছউদুর রহমানকে পাঁচলাইশের টিআই করা হয়েছে।

এদিকে ট্রাফিক কন্ট্রোল রুমের পরিদর্শক মো. আশিকুর রহমানকে টিআই (প্রশাসন-বন্দর), পাহাড়তলীর পিআই ছামিউর রহমান খানকে টিআই (প্রশাসন-পশ্চিম) ও বায়েজিদ বোস্তামীর টিআই মো. আলমগীর হোসেনকে পতেঙ্গার টিআই পদে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) নগরের বিভিন্ন স্থানে টানা দুই ঘণ্টা অভিযান চালিয়ে পরিবহন খাতে চাঁদাবাজি করা ৩০ জনকে আটক করেছিলো র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৭)। অভিযোগ রয়েছে, চাঁদাবাজরা প্রকাশ্যে সড়কে চাঁদাবাজি করলেও ট্রাফিক পুলিশের ‘যোগসাজসে’ পার পেয়ে যায়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla