1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
- পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশন নেতৃবৃন্দের স্মারকলিপি ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ২০৪ বার পড়া হয়েছে

সুনাম ক্ষুন্ন করে সংবাদ সম্প্রচারের অভিযোগে অনিবন্ধিত পোর্টালের সাংবাদিক জালাল উদ্দিন সাগরের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

 

চট্টগ্রামে একটি অনিবন্ধিত ও বিতর্কিত পোর্টাল ‘clicknewsbd.com’ এ সুপরিচিত ও খ্যাতিবান ব্যাক্তি ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরীর সুনাম ক্ষুন্ন করার দায়ে জালাল উদ্দিন সাগরের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনাল আদালত মামলা হয়েছে।  ৩রা জানুয়ারী চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলাটি রুজু করা হয়।মামলা নং ১০/২০২৪ । এর আগে একই বিষয়ে একই ব্যাক্তির বিরুদ্ধে ডবলমুরিং থানায় জিডি ও চট্টগ্রাম চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সিআর মামলা নং ৩১০২/২০২৩ দায়ের করা হয়।এন্টিটেরিজম ইউনিট, সিআইডি ও বাংলাদেশ পুলিশ বিষয়টি  তদন্ত করে ব্যবস্হা নেবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

জানা গেছে, বৈধ কোন কাগজপত্র নেই।নেই নিবন্ধনও।স্ত্রী পুলিশ অফিসার শুধুমাত্র এটাকে পুজি করে জালাল উদ্দিন সাগর বিগত ১ যুগ ধরে সমাজের খ্যাতিবান মানুষদের সুনাম ক্ষুন্ন করে চলেছেন। এই সুনাম টানাটানি ও প্রশ্নবিদ্ধ করে পুলিশ স্ত্রীর ভয় দেখিয়ে সহজ সরল মানুষদের ফাদেঁ পেলে অনৈতিক লাভবান হবার টার্গেট করে চলছে একের পর এক ।এই রকম তথ্যসহ জালাল উদ্দিন সাগরকে নিয়ে প্রথম আলো পত্রিকায় ‘চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগে পুলিশের বিরুদ্ধে মামলা’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। বিডিনিউজেও ‘পুলিশ কর্তা ও সাংবাদিক স্বামীর বিরুদ্ধে আদালতে অভিযোগ’ শিরোনামে সংবাদ সম্প্রচার করা হয়।এ ঘটনাগুলো ২০১৪ সালের সেপ্টেম্বর মাসের।এই রকম বহু মানুষের সুনাম ক্ষুন্ন করার অভিযোগ রয়েছে ওই পোর্টাল ও জালাল উদ্দিন সাগরের বিরুদ্ধে।

গত ২২ ডিসেম্বর ২৩ সালে অনিবন্ধিত পোর্টাল ‘clicknewsbd.com’  ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী ও তার ছোট ভাইকে জড়িয়ে একটি সংবাদ সম্প্রচার করে।ওই সংবাদটি  ফেসবুকে বুস্ট পোস্ট করে এমনকি শেয়ারও। এতে চরমভাবে ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরীর সুনাম ক্ষুন্নের আশংকা তৈরী হয়।এই কারণেই ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী যথাযথ প্রতিকার পাবার আশায় সংশ্লিষ্ট আইনে মামলা করেছেন বলে জানা গেছে।

প্রসংগত, ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী একটি সম্ভান্ত  পরিবারের সন্তান ও চট্টগ্রামের সুপরিচিত ব্যাক্তি। তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেণ্ট, চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতাল, রোগী কল্যাণ সমিতিসহ অসংখ্য সামাজিক,  মানবাধিকার ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃত্ত।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla