1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সুশাসন প্রতিষ্ঠাসহ দুর্নীতিমুক্ত দেশ গড়াই হোক এবারের বিজয় দিবসের অঙ্গিকার- মাওলানা ওয়াহেদ মুরাদ - পূর্ব বাংলা
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী বিদ্যালয়  কল্পলোক আবাসিকে সিডিএ’র উচ্ছেদ অভিযান: নকশাবহির্ভূত ভবন সিলগালা, অবৈধ অংশ গুঁড়িয়ে দিল প্রশাসন এক হাজার টাকায় শুরু হতে পারে বিনিয়োগ: প্রমিয়ার ইউনিভার্সিটিতে ‘বৃদ্ধি’ ও ‘লংকাবাংলা’র মাস্টারক্লাস বন্দরে সাইবার নিরাপত্তা ব্যবস্থা চালু লায়ন্স জেলা ৩১৫-‌বি৪ এর ক্লাব অ‌ফিসার্স স্কু‌লিং প্রোগ্রাম ‌সমাপ্ত পটিয়ায় ট্রাক থেকে চুরির সময় চোরাইমাল ও সিএনজিসহ ১ আটক পতেঙ্গায় চার্জরত মোবাইলের বিস্ফোরণে অগ্নিদগ্ধ ইকবাল হোসের মৃত্যু টিআই কাউসারের নেতৃত্বে পতেঙ্গায় অবৈধ গাড়ী আটক সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব

সুশাসন প্রতিষ্ঠাসহ দুর্নীতিমুক্ত দেশ গড়াই হোক এবারের বিজয় দিবসের অঙ্গিকার- মাওলানা ওয়াহেদ মুরাদ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ২১২ বার পড়া হয়েছে

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত চট্টগ্রাম -৯ সংসদীয় আসনের সাংসদ সদস্য পদপ্রার্থী, মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ বলেছেন- স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী অতিক্রান্ত হলেও দেশে এখনও একটি টেকসই সমাজ ব্যবস্থা গড়ে উঠে নি। আত্ন ও দলকেন্দ্রিকতার অশুভ প্রভাব বলয়ে আবদ্ধ হয়ে পড়ে দেশের রাজনীতি। ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির অধিকতর চর্চা ও অনুশীলনের কারণে অন্যায়- অবিচার, সন্ত্রাস-দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। এখনও অধরা রয়ে গেছে মহান মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন। তাই সুশাসন প্রতিষ্ঠাসহ দুর্নীতিমুক্ত দেশ গড়াই হোক এবারের বিজয় দিবসের অঙ্গিকার।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ আবু সালেহ বলেছেন- এবারকার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অতীব গুরুত্বপূর্ণ। নির্বাচনের প্রতি জনগণের যে আস্থার সংকট তৈরি হয়েছে, এ নির্বাচনই হচ্ছে তা থেকে উত্তরণের সূবর্ণ সুযোগ। যেজন্য নির্বাচন কমিশনসহ সরকারকে দায়িত্বশীল ভূমিকায় এগিয়ে আসার উপর তিনি গুরুত্বারোপ করেন। পাশাপাশি আসন্ন এ নির্বাচনে ইসলামিক ফ্রন্ট প্রার্থীদের চেয়ার মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের (শাহ আমানত জোন) উদ্যোগে  ১৬ ডিসেম্বর ‘২৩ শনিবার সকাল ১০টায় চকবাজার, ডিসি রোড প্রধান নির্বাচনী কার্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সহ- সভাপতি অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ আবু সালেহের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত চট্টগ্রাম -৯ সংসদীয় আসনের সাংসদ সদস্য পদপ্রার্থী, মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সহ- সভাপতি মাওলানা মুহাম্মদ মুসা, এম শাহেদ আলী, মুহাম্মদ আনিসুর রহমান, মুহাম্মদ আবু তাহের।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla