1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
হালিশহর বড়পোলে পুলিশের সাঁড়াশি অভিযান অবৈধ দোকানপাট উচ্ছেদ - পূর্ব বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বোদায় নিম্নমানের ইটের কাজ ঠেকাতে গিয়ে হুমকির অভিযোগ, গ্রেপ্তার ১ বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশন নেতৃবৃন্দের স্মারকলিপি ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে

হালিশহর বড়পোলে পুলিশের সাঁড়াশি অভিযান অবৈধ দোকানপাট উচ্ছেদ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

১টি সিন্ডিকেটের মূল কাজ পুলিশের নামে চাঁদা তোলা পুলিশ বলছে  ‘না ‘ এই শিরোনামে পূর্ব বাংলায় সংবাদ প্রকাশের ১ ঘণ্টার মধ্যে পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে সব অবৈধ দোকান উচ্ছেদ করেছে।এই সময় সিণ্ডিকেটের লোকজন পালিয়েছে।আজ ১৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা – ৭টার মধ্যে হালিশহর থানার ওসি কায়সার হামিদের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।এর আগেও তিনি সংবাদ পাওয়া মাত্র মাদক কারবারী তসলিমকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে।

জানা গেছে , হালিশহর-বড়পোল ও বঙ্গবন্ধু ভাস্কর্য গোল চত্বর ঘিরে গড়ে উঠেছিল এই অবৈধ বাজার ।এই বাজার থেকে একটি চিহ্নিত সিণ্ডিকেট নিয়মিত পুলিশের নামে চাঁদা তুলে ।কিন্তু পুলিশ বলছে ‘না’।বিশাল অংকের এই চাঁদা ঘাটে ঘাটে ভাগ হয়। ফলে বাজার বন্ধ হয় না বরং নিরিহ পথচারীদের নিত্য দূর্ভোগ লেগেই আছে। ঘটছে অহঃরহ দূর্ঘটনাও।স্হানীয় ওয়ার্ড কমিশনার বার বার চেষ্টা চালিয়েও ওই সিণ্ডিকেটের কাছে অসহায় হয়ে পড়ছে এই বিষয়ে । পুলিশ সিণ্ডিকেটকে আশ্রয় দিচ্ছে বলে এই অবস্হার অবসান হচ্ছে না এই অভিযোগ সচেতনমহলের । সৎ ও দেশপ্রেমিক লোক দিয়ে বিষয়টি তদন্ত করলে বাস্তব চিত্র  বের হবে ।

আমাদের অনুসন্ধানে দেখা গেছে, এই উচ্ছেদ অভিযান পরচালিত হবার পর স্হানীয় লোকজন খুশী হয়ে পুলিশ কমিশনারসহ অভিযানে নেতৃত্বদানকারী পুলিশ কর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন । হালিশহর থানার ওসি কায়সার হামিদ এই বিষয়ে বলেন যেকােন অপরাধের তথ্য জানালে আমি ব্যবস্হা নেব।

 

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla