1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বোদায় নিম্নমানের ইটের কাজ ঠেকাতে গিয়ে হুমকির অভিযোগ, গ্রেপ্তার ১ বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশন নেতৃবৃন্দের স্মারকলিপি ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ২১১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হল ডিসেম্বর ২০২৩ এর কল্যাণ সভা।

পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে শুরু হওয়া উক্ত সভায় সিএমপি কমিশনার সকল পুলিশ সদস্যদের ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনে নিয়মনিষ্ঠ ও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন। সর্বোচ্চ পেশাদারিত্ব প্রদর্শনের মাধ্যমে নগরকে আরো অধিক নিরাপদ করার প্রত্যয় নিয়ে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। তিনি পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের ক্ষেত্রে কাজের গুণগত মানের বিষয়ে সতর্ক হওয়ার নির্দেশ দেন। এসময় তিনি বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সমস্যার কথা শুনেন এবং তাৎক্ষণিক সমাধানের নির্দেশনা প্রদান করেন।

আজকের সভায় সিএমপি কল্যাণ ফান্ড হতে পুলিশ কমিশনার শিক্ষা সহায়ক বৃত্তি প্রাপ্তদের হাতে বৃত্তির টাকা তুলে দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার। এছাড়াও দীর্ঘ কর্মময় জীবনে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন শেষে পিআরএল এ গমনকারী পুলিশ সদস্য কনস্টেবল প্রদীপ বিশ্বাস ও প্রধান সহকারী আলাউদ্দিন হাওলাদারকে বিদায়ী শুভেচ্ছা জানান তিনি।

এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা ও উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আব্দুল ওয়ারীশ (অতিরিক্ত ডি আই জি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয়সহ সকল উপ-পুলিশ কমিশনার, অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, সকল থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla