1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
পুলিশের ৩২৯ কর্মকর্তাকে পদোন্নতি - পূর্ব বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বোদায় নিম্নমানের ইটের কাজ ঠেকাতে গিয়ে হুমকির অভিযোগ, গ্রেপ্তার ১ বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশন নেতৃবৃন্দের স্মারকলিপি ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে

পুলিশের ৩২৯ কর্মকর্তাকে পদোন্নতি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ২০২ বার পড়া হয়েছে

 বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদের ১৭৭ জনকে পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এদিকে ১৫২ পুলিশ কর্মকর্তা অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে (গ্রেড-৪) পদোন্নতি পেয়েছেন। এদের মধ্যে সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি হলেন ১৪০ জন।

সোমবার  ৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ দুইটি পৃথক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়। মঙ্গলবার (৭ অক্টোবর) প্রজ্ঞাপনটি প্রকাশ করে মন্ত্রণালয়। একটি প্রজ্ঞাপনে ১৫০ জন এবং অপরটিতে ২৭ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।

বিসিএস পুলিশ ক্যাডারের এসব কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সোমবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ওই দুটি প্রজ্ঞাপনেই স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মাহবুবুর রহমান শেখ।

একটি প্রজ্ঞাপনে ১২ পুলিশ সুপারকে (এসপি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেওয়ার কথা জানানো হয়েছে। ওই প্রজ্ঞাপনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আব্দুল ওয়ারীশ, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ডিএমপির উপকমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন, কুষ্টিয়ার পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, ডিএমপির উপকমিশনার মোহাম্মদ আনিসুর রহমান, এবিএম মাসুদ হোসেন, মো. শহিদুল্লাহ, খুলনা নৌপুলিশের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার ও ডিএমপির উপকমিশনার আসমা সিদ্দিকা মিলিকে অতিরিক্ত ডিআইজি করার বিষয়টি জানানো হয়।

অন্য প্রজ্ঞাপনে ১৪০ জনকে সুপার নিউমারির অতিরিক্ত ডিআইজি পদে (গ্রেড-৪) পদোন্নতি দেওয়ার কথা বলা হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla