1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রামে চার থানার ওসি বদলি - পূর্ব বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বোদায় নিম্নমানের ইটের কাজ ঠেকাতে গিয়ে হুমকির অভিযোগ, গ্রেপ্তার ১ বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশন নেতৃবৃন্দের স্মারকলিপি ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে

চট্টগ্রামে চার থানার ওসি বদলি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৩১৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চার থানার ওসিকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার ২ নভেম্বর সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় এক আদেশে তাদের বদলি করেন।

বদলি হওয়া ওসিরা হলেন, কোতোয়ালীর জাহিদুল কবীর, বাকলিয়ার মোহাম্মদ আবদুর রহিম, পতেঙ্গার আফতাব হোসেন এবং চান্দগাঁওয়ের খাইরুল ইসলাম।

একই আদেশে কোতোয়ালীতে সিএমপির পরিদর্শক এসএম ওবায়েদুল হককে, চান্দগাঁওয়ে কোতোয়ালীর ওসি জাহিদুল কবীর, পতেঙ্গায় সিটিএসবির পরিদর্শক কবিরুল ইসলামকে এবং বাকলিয়ায় পতেঙ্গার ওসি আফতাব হোসেনকে পদায়ন করা হয়েছে।

এদিকে, গত ৩ অক্টোবর চান্দগাঁও থানায় পুলিশের হেফাজতে দুদকের সাবেক উপপরিচালক সৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহর মৃত্যুর ঘটনায় চান্দগাঁও থানার বিদায়ী এই ওসিসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছিল। এরপর থেকেই ছুটিতে এ পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla