1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
হাতিয়ায় শতভাগ বিদ্যুতায়ন প্রকল্পের নতুন ভবন উদ্বোধন করেন আয়েশা ফেরদৌস এমপি - পূর্ব বাংলা
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লায়ন্স ক্লাব অব চিটাগং-এর ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা ফুটন্ত ফুলের মুক্ত প্রাণের উৎসব কাল রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী বিদ্যালয়  কল্পলোক আবাসিকে সিডিএ’র উচ্ছেদ অভিযান: নকশাবহির্ভূত ভবন সিলগালা, অবৈধ অংশ গুঁড়িয়ে দিল প্রশাসন এক হাজার টাকায় শুরু হতে পারে বিনিয়োগ: প্রমিয়ার ইউনিভার্সিটিতে ‘বৃদ্ধি’ ও ‘লংকাবাংলা’র মাস্টারক্লাস বন্দরে সাইবার নিরাপত্তা ব্যবস্থা চালু লায়ন্স জেলা ৩১৫-‌বি৪ এর ক্লাব অ‌ফিসার্স স্কু‌লিং প্রোগ্রাম ‌সমাপ্ত পটিয়ায় ট্রাক থেকে চুরির সময় চোরাইমাল ও সিএনজিসহ ১ আটক পতেঙ্গায় চার্জরত মোবাইলের বিস্ফোরণে অগ্নিদগ্ধ ইকবাল হোসের মৃত্যু

হাতিয়ায় শতভাগ বিদ্যুতায়ন প্রকল্পের নতুন ভবন উদ্বোধন করেন আয়েশা ফেরদৌস এমপি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৪ বার পড়া হয়েছে

রাশেদুল ইসলাম নোয়াখালী জেলা প্রতিনিধি

‘হাতিয়া, কুতুবদিয়া, নিঝুমদ্বীপ শতভাগ নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুতায়ন’ প্রকল্পের আওতায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের অফিসের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার হরেন্দ্র মার্কেট এলাকার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাশে অবস্থিত ভবন উদ্বোধন করেন সংসদ সদস্য আয়েশা ফেরদাউস এমপি।

এ সময় উপস্থিত ছিলেন হাতিয়ায় শতভাগ বিদ্যুতায়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী মো: ফারুক আহমেদ, হাতিয়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরইয়া আক্তার লাকী, এম আলী কর্পোরেশনের সত্বাধিকারী আশিক আলী অমি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহাম্মেদ, জেলা পরিষদ সদস্য মহি উদ্দিন মুহিন ও সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানসহ শতাধিক মানুষ। উল্লেখ্য হাতিয়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের এই ভবন নির্মাণ করেন এম আলী কর্পোরেশন নামে একটি ঠিকাধারী প্রতিষ্ঠান। চারতলা বিশিষ্ট এই ভবন নির্মাণে ব্যায় হয়েছে ৫ কোটি ৫৭ লাখ টাকা। এখানে অফিসের পাশাপাশি কর্মকর্তাদের থাকার জন্য তৃতীয় চতুর্থ তলায় রেস্ট হাউজ তৈরি করা হয়েছে। হাতিয়া দ্বীপকে শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে ৩৮৪ কোটি ৩৬ লাখ ১৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত ‘হাতিয়া, কুতুবদিয়া, নিঝুমদ্বীপ শতভাগ নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুতায়ন’ প্রকল্পটি বাস্তবায়ন করছে সরকার । ২০২১ সালের আগস্ট থেকে শুরু হয় নতুন বিদ্যুৎ প্রকল্পের কাজ। হাতিয়া পৌরসভার হরেন্দ্রমার্কেট এলাকায় ১৬ একর জমিতে নির্মাণ করা হয় ১৫ মেগওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি। উৎপাদনে চুক্তি করা হয়েছে দেশ এনার্জি নামে একটি প্রাইভেট কোম্পানির সাথে। দেশ এনার্জি লিমিটেড এর উৎপাদিত এ বিদ্যুৎ সরবরাহ করছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবি। ইতোমধ্যে দ্বীপের মূল ভ‚খন্ডের ৯টি ইউনিয়নে স্থাপন করা হয়েছে ৫১২ কিলোমিটার ৩৩/১১ ভোল্টের সঞ্চালন লাইন। মূল ভূখন্ড থেকে দেড় কিলোমিটার সাব মেরিন ক্যাবলের মাধ্যমে নিঝুমদ্বীপেও দেয়া হয়েছে সঞ্চালন লাইন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla