1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
‘স্মার্ট অ্যাপে’ মিলবে নির্বাচনি সব তথ্য - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ?

‘স্মার্ট অ্যাপে’ মিলবে নির্বাচনি সব তথ্য

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৩ বার পড়া হয়েছে

  বাংলাদেশ অ্যানালগ ও ডিজিটাল থেকে এখন স্মার্টের দিকে যাচ্ছে। এরই অংশ হিসেবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন স্মার্টভাবে করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন । এ উপলক্ষ্যে নতুন একটি  স্মার্ট অ্যাপ বানাতে চায় সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। এই অ্যাপের মধ্যে প্রার্থী ও ভোটারের সব তথ্য থাকবে, সেখান থেকে মিলবে ভোটের সব তথ্যও। 

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুন্দর এবং সহজ করতে অনেক প্রযুক্তির সহায়তা নেওয়া হবে। এরই একটি হলো স্মার্ট অ্যাপ। এটি তৈরি করতে পারলে আমরা অনেক সুফল পাব।ভোটার অ্যাপে ঢুকে জানতে পারবে সে কোন এলাকার ভোটার। কোন কেন্দ্রে এবং বুথে তার ভোট দিতে হবে। এছাড়া ভোটাররা তার কেন্দ্রে কোন পদে কতজন প্রার্থী, তাদের নাম ও প্রতীক এবং ছবিসহ সব প্রার্থীকে দেখতে পাবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে ইসি। এ নির্বাচন উপলক্ষ্যে নতুন দল নিবন্ধন, সংসদীয় আসনে সীমানাসহ নানা কাজ করছে প্রতিষ্ঠানটি। চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে ভোট গ্রহণ করার পরিকল্পনা রয়েছে ইসির। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সংবিধানের ৭২ (৩) অনুচ্ছেদ অনুযায়ী, সংসদের মেয়াদ প্রথম বৈঠকের দিন থেকে পাঁচ বছর। একাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল ২০১৮ সালের ৩০ ডিসেম্বর। ২০১৯ সালের ৩০ জানুয়ারি চলমান সংসদের প্রথম বৈঠক বসে। সেই হিসাবে,  আগামী বছরের (২০২৪ সালের) ২৯ জানুয়ারি বর্তমান সংসদের মেয়াদ শেষ হবে। সংসদ নির্বাচনের বিষয়ে সংবিধানে বলা হয়েছে, ‘(ক) মেয়াদ-অবসানের কারণে সংসদ ভাংগিয়া যাইবার ক্ষেত্রে ভাংগিয়া যাইবার পূর্ববর্তী নব্বই দিনের মধ্যে; এবং (খ) মেয়াদ-অবসান ব্যতীত অন্য কোন কারণে সংসদ ভাংগিয়া যাইবার ক্ষেত্রে ভাংগিয়া যাইবার পরবর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচন হইবে।’ সংবিধান মোতাবেক এ বছরের ২৯ অক্টোবর থেকে আগামী বছরের ২৯ জানুয়ারির মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।

ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন করার পরিকল্পনার কথা জানিয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, সেই মোতাবেক প্রস্তুতি চলছে।

ইসি সূত্রে জানা গেছে, আগামী নির্বাচনের প্রার্থীরা চাইলে অনলাইনে মনোনয়ন জমা দিতে পারবেন। এজন্য অনলাইন মনোনয়ন ফাইলিং করার পরিকল্পনা রয়েছে ইসির। আগে ওয়েবসাইটে সব প্রার্থীর হলফনামা তথ্য থাকলেও সামনে তা থাকবে অ্যাপে। ফলাফল ঘোষণার সময় প্রার্থীরা অ্যাপে দেখতে পাবেন কোন কেন্দ্রে কত ভোট পেয়েছেন। এছাড়া কোন দল কত ভোট পেয়েছে সেটিও অ্যাপে দেখা যাবে। তবে এসব বিষয়ে কমিশন আলোচনা করছে, যাচাই-বাছাই চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত হবে কমিশনের বৈঠকে। এজন্য ইসির সিস্টেম ম্যানেজার রফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম কার্যক্রম পরিচালনা করছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla