1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
 কাঁপল সিলেট : মেঘালয়ে ৪.৩ মাত্রার ভূমিকম্প - পূর্ব বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

 কাঁপল সিলেট : মেঘালয়ে ৪.৩ মাত্রার ভূমিকম্প

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৪ বার পড়া হয়েছে

   ভারতের মেঘালয়ে সৃষ্ট ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশের দক্ষিণ-পূর্বের জেলা সিলেট। 

আজ ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টা ৫৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। যা সিলেটে রিখটার স্কেলে ৪.৩ মাত্রা।  বিষয়টি নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর।

যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময়  সকাল ৯টা ৫৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩।

ভূমিকম্পের উপকেন্দ্র ছিলো সিলেটের ছাতক থেকে ১১.৫ কিলোমিটার উত্তর-পূর্বে, সিলেট শহর থেকে ২৬.৭ কিলোমিটার উত্তর উত্তর-পূর্বে এবং মেঘালয়ের চেরাপুঞ্জি থেকে ২১.৭ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৬৪ দশমিক ৮ কিলোমিটার গভীরে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla