1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সীমান্তে হত্যা এবং মাদকদ্রব্যসহ সকল চোরাচালান বন্ধের দাবিতে সমাবেশ ও কাঁটাতার মিছিল - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ?

সীমান্তে হত্যা এবং মাদকদ্রব্যসহ সকল চোরাচালান বন্ধের দাবিতে সমাবেশ ও কাঁটাতার মিছিল

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ১৮২ বার পড়া হয়েছে

   সীমান্তে হত্যা এবং মাদকদ্রব্যসহ সকল চোরাচালান বন্ধের দাবিতে সমাবেশ ও কাঁটাতার মিছিল অনুষ্ঠিত হয়েছে।  নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে  ২৭ জানুয়ারি বেলা ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, চেয়ারম্যান-এর উপদেষ্টা ও দৈনিক মাতৃভূমির খবর-এর সম্পাদক মো. রেজাউল করিম (নাসির তালুকদার), ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানাসহ কেন্দ্রীয় ও স্থানিয় নেতৃবৃন্দ।

সীমান্তে হত্যা এবং মাদকদ্রব্যসহ সকল চোরাচালান বন্ধের দাবিতে সমাবেশ শেষে কাঁটাতার মিছিলটি রাজধানীর বিভিন্ন শহর প্রদিক্ষণ করে বিজয়নগরস্থ কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এসময় বক্তারা বলেন, নির্মম হত্যা আর মাদকদ্রব্যসহ সীমান্তের চোরাচালান বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে দেশের অর্থনীতি যেমন ধ্বংসের মুখোমুখি হবে, তেমনি সাধারণ মানুষদের একটি বড় অংশ বিভিন্ন রোগে আক্রান্ত হবে।

এসময় মোমিন মেহেদী বলেন, আমাদের বন্ধু দেশের মাদকদ্রব্য দেশে অহরহ আসছে। সেই মাদকদ্রব্য সেবন করে অসুস্থ্য হওয়ার পর আবার চিকিৎসার জন্য বন্ধুদেশেই যাচ্ছে আমাদের দেশের সাধারণ মানুষ। একদিকে তাদের মাদকে অসুস্থ্য হবে বাংলাদেশের সাধারণ মানুষ, আবার চিকিৎসার জন্য সেই দেশেই যাবে বাংলাদেশের মানুষ। এ কেমন বন্ধুতা? আমরা সরকারের সংশ্লিষ্টদের প্রতি আহবান জানাচ্ছি- অনতিবিলম্বে সীমান্ত হত্যা- চোরাচালা বন্ধে কঠোর পদক্ষেপ নিন।

উল্লেখ্য, নতুনধারা বাংলাদেশ এনডিবি কলামিস্ট মোমিন মেহেদী, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালিন শিক্ষার্থী রওশন কবির বিপুলসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী ও নতুন প্রজন্মের প্রতিনিধিকে সাথে নিয়ে ২০১২ সালের ৩০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব থেকে আত্মপ্রকাশ করে। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর এবং ২০২২ ২০২২ সালের ২৬ অক্টোবর নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla