1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
যুদ্ধের উসকানি বন্ধ করুন : শেখ হাসিনা - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ?

যুদ্ধের উসকানি বন্ধ করুন : শেখ হাসিনা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১৬৭ বার পড়া হয়েছে

ঢাকা অফিস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা বন্ধে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন,  যুদ্ধ বন্ধ করুন।

তাদেরকে (ইউক্রেন-রাশিয়া) উসকানি দেওয়া বন্ধ করুন।শনিবার (২৪ ডিসেম্বর)  রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে সভাপতির বক্তব্যে শেখ হাসিনা এ কথা বলেন।

১৯৭১ সালে বাংলাদেশের অভিজ্ঞতা এবং যুদ্ধের ভয়াবহতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যুদ্ধ মানুষের ক্ষতি করে। যুদ্ধের ভয়াবহতা কী আমরা জানি। যুদ্ধের সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মেয়েরা। শিশুরা ক্ষতিগ্রস্ত হয়। তাদের মানবাধিকার লঙ্ঘিত হয়। এ জন্য যুদ্ধ চাই না। আমি বিশ্ব নেতৃত্বের প্রতি আহ্বান করবো, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ বন্ধ করেন। তাদেরকে উসকানি দেওয়া বন্ধ করেন। শান্তি চাই।

অর্থনীতিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবের কথা তুলে ধরে তিনি বলেন, সব মন্দা কাটিয়ে উঠে আমরা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছি। এই যে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে একটা বাধা করোনা আর যুদ্ধ। এ জন্য আমার আহ্বান, আমরা যুদ্ধ চাই না, নিষেধাজ্ঞা চাই না। ওগুলো বন্ধ করেন। সব দেশ স্বাধীন, স্বাধীনভাবে তার চলার অধিকার আছে। এই অধিকার সব দেশের থাকতে হবে।

শেখ হাসিনা বলেন, কোভিডের অর্থনৈতিক অভিঘাত থেকে কেবল আমরা বেরিয়ে আসছিলাম, এখন এই যুদ্ধ আর নিষেধাজ্ঞা আমাদের সব অগ্রযাত্রা নষ্ট করছে। সেখানে শিশুদের কী অবস্থা! এই শীতের মধ্যে আজকে তারা বিদ্যুৎ পায় না। শুধু ইউক্রেন কেন, উন্নত দেশগুলোর অবস্থা আপনারা দেখেন। কত ভাগ বিদ্যুতের দাম তারা বাড়িয়েছে। আমরা, বাংলাদেশ এখনো ধরে রাখতে সক্ষম হয়েছি।

এর আগে সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগের জাতীয় সম্মেলন শুরু হয়।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla