1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ইসলামী ফ্রন্ট মহানগর উত্তর এর সাধারণ সভা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ইসলামী ফ্রন্ট মহানগর উত্তর এর সাধারণ সভা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ২২৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের সাধারণ সভা  ১০ ডিসেম্বর সন্ধ্যায় চেরাগী পাহাড়স্থ দলীয় কার্যালয়ে মহানগর উত্তর ইসলামী ফ্রন্ট সভাপতি মওলানা আব্দুল নবী আলকাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মাওলানা জসিম উদ্দিন আলকাদেরীর সঞ্চালনায় মহানগর উত্তর ইসলামী ফ্রন্ট নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা ফজলুল করিম তালুকদার, মাওলানা শিব্বির আহমদ ওসমানী, মাওলানা আবু নাছের তৈয়ব আলী, মাওলানা জসিম উদ্দিন মাহমুদ, নাসির উদ্দিন মাহমুদ, মুহাম্মদ নবী হোসেন, মাওলানা কাজী আমিন উল্লাহ, মাওলানা সোহাইল উদ্দিন আনসারী, আব্দুল করিম সেলিম, মাওলানা ইসমাইল হোসাইন, মোঃ আব্দুর রহিম, আমান উল্লাহ আমান, মোঃ আব্দুল মাবুদ, মোঃ সেলিম, জামাল উদ্দিন খোকন, মহানগর উত্তর যুবসেনার সভাপতি হাবিবুল মোস্তফা সিদ্দিকী, সাধারণ সম্পাদক বদরুল হুদা তারেক প্রমুখ। সভায় সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৬ ডিসেম্বর, বিকাল ৪ টায় চেরাগী পাহাড়স্থ দলীয় কার্যালয়ে মহান বিজয় দিবসের আলোচনা ও দোয়া মাহফিল, আগামী ২১ ডিসেম্বর, চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণজমায়েত ও র‌্যালি, আগামী ৭ জানুয়ারি রাজধানী ঢাকায় ঐতিহাসিক ইসলামী ফ্রন্টের উদ্যোগে বিশাল সমাবেশে যোগদানের জন্য বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়। নেতৃবৃন্দ উল্লেখিত কর্মসূচি সমূহ যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহবান জানান।

 

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla