1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বিমানের নতুন এমডি কক্সবাজারের শফিউল আজিম - পূর্ব বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বোদায় নিম্নমানের ইটের কাজ ঠেকাতে গিয়ে হুমকির অভিযোগ, গ্রেপ্তার ১ বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশন নেতৃবৃন্দের স্মারকলিপি ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে

বিমানের নতুন এমডি কক্সবাজারের শফিউল আজিম

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১৯৫ বার পড়া হয়েছে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব কক্সবাজার শহরের টেকপাড়ার কৃতি সন্তান শফিউল আজিম। তাকে এ পদে নিয়োগ দিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আর বিমানের বর্তমান এমডি মো. যাহিদ হোসেনকে বদলি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বিমানের নতুন এমডি শফিউল আজিম দীর্ঘদিন ধরে মন্ত্রিপরিষদ বিভাগের আইন ও বিধি অনুবিভাগে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা।

আজিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর করেন। তিনি সাবেক আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমদের একান্ত সচিব হিসাবে দীর্ঘ ৫ বছর দায়িত্ব পালন করেন। ২০১৮ সাল থেকে মন্ত্রিপরিষদ বিভাগের আইন ও বিধি অনুবিভাগে দায়িত্ব চালিয়ে আসছেন। অন্যদিকে পৃথক প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. রাহাত আনোয়ারকে বদলি করে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে সরকার।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla