1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
গার্মেন্টস কর্মীর ছিনতাইকৃত মোবাইল উদ্ধার করলো সার্জেন্ট : ছিনতাইকারী আটক - পূর্ব বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বোদায় নিম্নমানের ইটের কাজ ঠেকাতে গিয়ে হুমকির অভিযোগ, গ্রেপ্তার ১ বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশন নেতৃবৃন্দের স্মারকলিপি ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে

গার্মেন্টস কর্মীর ছিনতাইকৃত মোবাইল উদ্ধার করলো সার্জেন্ট : ছিনতাইকারী আটক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ২৪০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরীর ইপিজেড পুলিশ বক্সের সামনে থেকে মোছাম্মৎ সোনিয়া (২৫) নামে এক পোশাক শ্রমিকের ছিনতাইকৃত মোবাইল উদ্ধারসহ মোঃ রিফাতুল ইসলাম (২৪) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে সিএমপি’র ট্রাফিক-বন্দর বিভাগের ১৭ ব্যাচের সার্জেন্ট জহিরুল ইসলাম। আটককৃত ছিনতাইকারীকে থানায় সোপর্দ করে ভিকটিমের হাতে মোবাইলটি তুলে দেয়া হয়েছে।  ১৫ নভেম্বর মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে মোবাইলটি ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় আর্ত চিৎকার শুনে পুলিশ ধাওয়া দিয়ে তাকে আটক করে। আটককৃত ছিনতাইকারী রিফাত পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার পূর্ব পানপট্টি গ্রামের বাদশা মিয়া খলিফার পুত্র।
সিএমপি’র ট্রাফিক-বন্দর বিভাগে সার্জেন্ট (প্রসিকিউশন) মেহেদি হাসান লরেন্স জানান, ইপিজেডের পোষাক কারখানা জেড এন্ড জেড ইন্টিমেট লিমিটেডের সুপারভাইজার সোনিয়া। অফিসের কাজ শেষে রাত সোয়া ৮টার দিকে ইপিজেড থানার সামনে দিয়ে মাইলের মাথাস্থ বাসায় যাওয়ার পথে সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য রিফাত পোষাক শ্রমিক সোনিয়ার হাতে থাকা মোবাইলটি ছিনতাই করে পালাতে থাকে। এসময় ঐ মহিলার আর্ত চিৎকার শুনে ইপিজেড মোড়ে কর্তব্যরত সার্জেন্ট জহিরুল ইসলাম ধাওয়া করে ছিনতাইকারী মোঃ রিফাতুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়। পরে মোবাইলটি উদ্ধার করে পোষাককর্মী সোনিয়ার হাতে তুলে দেন সার্জেন্ট জহিরুল ইসলাম। এদিকে ছিনতাইকৃত মোবাইলটি উদ্ধার করতে পারায় সার্জেন্ট জহিরুল ইসলামসহ ট্রাফিক বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভিকটিম সোনিয়া।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla