1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সাবেক মেয়র আলহাজ্ব মনজুর আলম এর চিকিৎসা ও বয়স্ক ভাতা এবং অনুদান প্রদান কর্মসূচি - পূর্ব বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বোদায় নিম্নমানের ইটের কাজ ঠেকাতে গিয়ে হুমকির অভিযোগ, গ্রেপ্তার ১ বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশন নেতৃবৃন্দের স্মারকলিপি ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে

সাবেক মেয়র আলহাজ্ব মনজুর আলম এর চিকিৎসা ও বয়স্ক ভাতা এবং অনুদান প্রদান কর্মসূচি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ২১৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মোস্তফা হাকিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মানবিক সেবক আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম ও হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে নগরীর বয়স্ক ও অস্বচ্ছল ৫০০ শত পরিবারের বৃদ্ধ-বৃদ্ধাদের মাসিক চিকিৎসা ভাতা প্রদানসহ প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার এক হাজার অস্বচ্ছল বৃদ্ধ ও বৃদ্ধাকে অনুদান ও তবারক বিতরণ করে যাচ্ছেন। এ কর্মসূচির আওতায় ১১ নভেম্বর ২০২২ খ্রি. সকালে সিটি গেইটস্থ মোস্তফা হাকিম ভবনে মাসিক চিকিৎসা ও বয়স্ক ভাতা বিতরণ করা হয়।

হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ভাতা বিতরণ অনুষ্ঠানে সাবেক মেয়র মনজুর আলম বলেন, দেশ সবার, দল যার যার, দেশের কল্যাণে সবাইকে একজোট থাকতে হবে। কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি করে দেশের মানুষকে কষ্ট দেয়া সমীচিন নয়। যাতে কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সেদিকে সকল সজাগ থাকতে হবে। তিনি বলেন পারিবারিক সূত্রে সমাজসেবা আমাদের ঐতিহ্য। আমার বাবা আলহাজ¦ আবদুল হাকিম ভাণ্ডারি অলিভক্ত একজন দানশীল সমাজসেবক ছিলেন। পিতার দেখানো পথ ধরে আমরা মানুষের দুঃখ কষ্ট লাঘবে কিছু করার চেষ্টা করছি। সমাজের অবহেলিত প্রান্তিক জনগোষ্ঠির সেবার মাধ্যমে আমরা আল্লাহর হুকুম পালন করার চেষ্টা করছি। আমাদের এই কর্মসূচিতে সমাজের সর্বস্তরের সহযোগিতা প্রত্যাশা করি। সভাপতির বক্তব্যে আওয়ামী লীগ নেতা আলহাজ¦ মো: সাইফুল আলম বলেন, সমাজসেবা আমাদের ব্রত। আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও একজন মানবিক মানুষ। তিনি আর্তমানবতার সেবায় নিয়োজিত। শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ বদলে গেছে। বর্তমানে দেশ বিশ্বের বিষ্ময় ও উন্নয়নের রোল মডেল। তিনি ৪ ডিসেম্বর পলোগ্রাউন্ডে জনসভা সর্বাত্মকভাবে সফল করার জন্য দলমত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানান। ভাতা প্রদান অনুষ্ঠানে হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক আলহাজ¦ মো. নিজামুল আলম রাজু, আলহাজ¦ মো. সরওয়ার আলম সালু, আলহাজ¦ মো. ফারুক আজম, আলহাজ¦ মো. সাহিদুল আলম, অন্যদের মধ্যে নেছার আহমদ, লোকমান আলী, মো. আলমগীর, বাদশা আলম, মাহফুজুর রহমান, প্রকৌশলী তরুণ তপন দত্ত, সাইফুদ্দীন আহমদ সাকী ও মোহাম্মদ শাহজাহান সহ অন্যরা উপস্থিত ছিলেন। সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম ও পরিচালক আলহাজ¦ মোহাম্মদ সাইফুল আলম বৃদ্ধ-বৃদ্ধাদের হাতে চিকিৎসা ও বয়স্কভাতা এবং তবারুক তুলে দেন। সভার শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত, মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা জসিম উদ্দিন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla