1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
এবার চাকরি হারালেন এক অতিরিক্ত পুলিশ সুপার - পূর্ব বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বোদায় নিম্নমানের ইটের কাজ ঠেকাতে গিয়ে হুমকির অভিযোগ, গ্রেপ্তার ১ বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশন নেতৃবৃন্দের স্মারকলিপি ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে

এবার চাকরি হারালেন এক অতিরিক্ত পুলিশ সুপার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ২১১ বার পড়া হয়েছে
এবার অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তাকে চাকরি থেকে বাদ দিয়েছে সরকার। উৎপল দত্ত নামের এ কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপারের পদে থাকা এই কর্মকর্তা পুলিশ সদর দপ্তরে কর্মরত ছিলেন।
বিসিএস পুলিশ ক্যাডারের ৩০তম ব্যাচের এই কর্মকর্তা শিক্ষা ছুটি (লিয়েন) নিয়ে যুক্তরাষ্ট্রে পড়তে গিয়েছিলেন বলে তার সহকর্মীরা জানিয়েছেন।
গত ৩১ অক্টোবর তার চাকরিচ্যুতির প্রজ্ঞাপনে স্বাক্ষর হলেও পাঁচ দিন পর রোববার তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ওয়েবসাইটে তোলা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব সিরাজাম মুনিরা। তবে কী কারণে তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে সে বিষয়ে কোনো তথ্য উল্লেখ করা হয়নি প্রজ্ঞাপনে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে- অতিরিক্ত পুলিশ সুপার উৎপল দত্তকে (বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে লিয়েনে কর্মরত) ২৬ মার্চ থেকে চাকরি হতে ইস্তফা দেয়া হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।
গত ৩১ অক্টোবর পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার দুই কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তারা হলেন- ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মাহবুব হাকিম এবং সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. আলমগীর আলম।
১৮ অক্টোবর পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। তারা হলেন- পুলিশ সদরদপ্তরের পুলিশ সুপার (টিআর) মুহাম্মদ শহীদুল্ল্যাহ চৌধুরী, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন মিঞা ও মীর্জা আব্দুল্লাহেল বাকী।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla