1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
১৮ নভেম্বর নির্বাচন পর্যবেক্ষণে নেপাল যাবেন সিইসি - পূর্ব বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বোদায় নিম্নমানের ইটের কাজ ঠেকাতে গিয়ে হুমকির অভিযোগ, গ্রেপ্তার ১ বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশন নেতৃবৃন্দের স্মারকলিপি ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে

১৮ নভেম্বর নির্বাচন পর্যবেক্ষণে নেপাল যাবেন সিইসি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ১৯৮ বার পড়া হয়েছে
নির্বাচন পর্যবেক্ষণে নেপাল যাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আগামী ১৮ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত সিইসি’র নেপাল সফর করার কথা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের উপ-সচিব মো. শাহ আলম।
তিনি জানান, আমরা মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এবং নির্বাচন কমিশন সচিবালয়ে চিঠি দিয়েছি।
মো. শাহ আলম জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও সিইসি একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন ‘ইলেকশন অব হাউজ, অব রিপ্রেজেন্টেটিভস অ্যান্ড প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি অব নেপাল’ পর্যবেক্ষণে নেপাল সফরে যাবেন। আগামী ১৮ নভেম্বর ঢাকা ত্যাগ করে সিইসি দেশে ফিরবেন ২২ নভেম্বর।
সিইসির সফরের শর্তের বিষয়ে উপ-সচিব জানান, সিইসি ১৮ নভেম্বর ঢাকা ত্যাগ করবেন এবং ২২ নভেম্বর ঢাকায় ফিরে আসবেন। এই সফরের সময়কাল এবং ট্রানজিটের জন্য ব্যয় করা সময়কে দায়িত্ব হিসেবে গণ্য করা হবে। নেপাল সরকার হোটেল, খাবার এবং স্থানীয় পরিবহন সুবিধা দেবে। অন্যদিকে বাংলাদেশ নির্বাচন কমিশন ঢাকা-নেপাল-ঢাকা বিমান ভাড়া এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ দেবে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla