1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঝালকাঠিতে ঘূর্ণিঝড় সিত্রাং-এ ব্যাপক ক্ষতি, গাছ উপড়ে বাড়িঘর বিধ্বস্ত, বিদ্যুৎবিহীন ৪ উপজেলা - পূর্ব বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বোদায় নিম্নমানের ইটের কাজ ঠেকাতে গিয়ে হুমকির অভিযোগ, গ্রেপ্তার ১ বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশন নেতৃবৃন্দের স্মারকলিপি ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে

ঝালকাঠিতে ঘূর্ণিঝড় সিত্রাং-এ ব্যাপক ক্ষতি, গাছ উপড়ে বাড়িঘর বিধ্বস্ত, বিদ্যুৎবিহীন ৪ উপজেলা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ২০৪ বার পড়া হয়েছে

মো. নাঈম হাসান ঈমন

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দেশের অন্যান্য জেলার মতো উপকূলীয় এলাকা ঝালকাঠিতেও ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থানে গাছ উপড়ে বসতঘর বিধ্বস্ত হয়েছে। গাছ পড়ে থাকায় অভ্যন্তরিণ সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। সোমবার থেকে জেলার সর্বত্র বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। মোবাইল ফোন ও ওয়াইফাই সংযোগও বন্ধ রয়েছে। ঝালকাঠিতে বিদ্যুৎ বিতরণ সংস্থা ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম জানিয়েছে, ঝালকাঠি-বরিশাল মহাসড়কের আমিরাবাদ এলাকায় ৩৩ হাজার কেভি লাইনের ওপর গাছ পড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়েছে।

এ ছাড়া সিত্রাংয়ের তাণ্ডবে বিভিন্ন এলাকায় গাছ ও গাছের ডালপালা ভেঙে বিদ্যুতের লাইন ও খুঁটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো মেরামতে কাজ চলছে।মঙ্গলবার দুপুরের মধ্যে জেলা সদরসহ চার উপজেলার সদর এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে। পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ চালু করতে তাদের অন্তত দুই দিন সময় লাগবে। ঝড়ের প্রভাবে সুগন্ধা ও বিশখালী নদীতে অন্তত দুই থেকে তিন ফুট পানি বৃদ্ধি পেয়েছে। ফলে জেলা সদরের দিয়াকুল কিস্তাকাঠি, কেফায়েত নগর লঞ্চঘাট এলাকার সবুজবাগান, বারইকরণ, ভবানিপুর, রাজাপুর উপজেলার চল্লিশ কাহনিয়া, বড়ইয়ার পালট এলাকা, কাচারীবাড়ি, কাঠালিয়ার শৌলজালিয়া, কচুয়া, সদর এলাকা, আমুয়াসহ অন্তত পঁচিশটি গ্রাম প্লাবিত হয়েছে। কৃষি ক্ষেত, কয়েকশত মাছের ঘের তলিয়ে গেছে। গাছপালা ভেঙে রাস্তার উপরে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ঝড়ে অন্তত শতাধিক বাড়ি বিধ্বস্ত হয়েছে। ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ে অন্যান্য জেলার মতো ঝালকাঠিতেও ক্ষয়ক্ষতি হয়েছে। ভুক্তভোগীদের তালিকা করে ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla