1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
পঞ্চগড়ে নৌকাডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৩২ - পূর্ব বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বোদায় নিম্নমানের ইটের কাজ ঠেকাতে গিয়ে হুমকির অভিযোগ, গ্রেপ্তার ১ বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশন নেতৃবৃন্দের স্মারকলিপি ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে

পঞ্চগড়ে নৌকাডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৩২

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৩ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় আরও ৭ মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে সোমবার (২৬ সেপ্টম্বের) সকাল পর্যন্ত মোট ৩২ জনের মরদেহ উদ্ধার হয়েছে।

পঞ্চগড় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে প্রায় ১৮ কিলোমিটার ভাটিতে দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা দুটি এবং আরও ৩৫ কিলোমিটার ভাটিতে দিনাজপুরের খানসামা ফায়ার সার্ভিস দল করতোয়ার জিয়া ব্রিজের কাছে আরও এক নারীর মরদেহ উদ্ধার করেছে। এ ছাড়া ঘটনাস্থলের কাছাকাছি জালিয়াপাড়া এলাকা থেকে আরও একজনের লাশ উদ্ধার করেন স্থানীয়রা। পরে আরও তিন জনের মরদেহ উদ্ধার করা হয়।

মাহবুবুল ইসলাম জানান, এখনও উদ্ধারকৃতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নৌকাডুবির ঘটনায় গতকাল ২৫ এবং সোমবার সকালে এক শিশুসহ আরও সাত মরদেহ উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে ৩১ জনকে শনাক্ত করা গেছে। তাদের মধ্যে নারী ১৬, শিশু ১০ ও পুরুষ ৫ জন। এখনও নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৫৮ জন। ঘটনাস্থলের আশেপাশে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবরি দলের তিনটি ইউনিট।
এর আগে রোববার দুপুরে উপজেলার বদ্বেশ্বরী মন্দিরে মহালয়া উৎসবে যোগ দিতে নৌকায় করে যাচ্ছিলেনে দেড় শতাধিক সনাতন ধর্মালম্বী। অতিরিক্ত যাত্রীর বহন করায় নৌকাটি করতোয়া নদী আওলিয়াঘাট এলাকায় ডুবে যায়।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla