1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রিসোর্স অ্যাফিশিয়েন্ট সাপ্লাই চেইন মেজার্স’ স্বীকৃতি অর্জন এনার্জিপ্যাকের - পূর্ব বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বোদায় নিম্নমানের ইটের কাজ ঠেকাতে গিয়ে হুমকির অভিযোগ, গ্রেপ্তার ১ বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশন নেতৃবৃন্দের স্মারকলিপি ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে

রিসোর্স অ্যাফিশিয়েন্ট সাপ্লাই চেইন মেজার্স’ স্বীকৃতি অর্জন এনার্জিপ্যাকের

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ২১২ বার পড়া হয়েছে

মেটাবিল্ড প্রকল্পের অংশ হিসেবে সম্প্রতি ‘রিসোর্স এফিশিয়েন্ট সাপ্লাই  চেইন মেজার্স’ স্বীকৃতি অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় বিদ্যুৎ, জ্বালানি ও প্রকৌশল প্রতিষ্ঠান এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড।
মেটাবিল্ড, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহায়তায় সুইচ-এশিয়া প্রোগ্রামের অধীনে একটি ৪ বছর (২০১৬- ২০২০) মেয়াদী প্রকল্প। উৎপাদন প্রক্রিয়ায় টেকসই ও রিসোর্স এফিশিয়েন্ট সাপ্লাই চেইন (সরবরাহ শৃঙ্খল) নিশ্চিত করাকে এগিয়ে নিতে এ প্রোগ্রামটি শুরু করা হয়। এই প্রকল্পটির লক্ষ্য ছিল স্থাপনা ও নির্মাণ খাতজুড়ে রিসোর্স এফিশিয়েন্ট উৎপাদন প্রক্রিয়া নিশ্চিত করা, যেন কর্মক্ষেত্র ও থাকার পরিস্থিতি উন্নত করার পাশাপাশি পরিবেশগত মানোন্নয়ন ঘটানো সম্ভব হয়। প্রকল্পটি বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় বাস্তবায়িত হয়।
রিসোর্স এফিশিয়েন্ট মেটাল প্রডাকশনের পাশাপাশি পরিবেশ-বান্ধব উৎপাদন প্রক্রিয়া নিশ্চিতে নিজেদের ধারাবাহিক প্রচেষ্টা ও প্রতিশ্রুতির জন্য এ স্বীকৃতি পায় এনার্জিপ্যাক।
এ প্রসঙ্গে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হুমায়ূন রশিদ বলেন, “এনার্জিপ্যাক পরিবারের জন্য এটি একটি বিশেষ মুহূর্ত। আমরা জ্বালানি এবং টেকসই উৎপাদন প্রক্রিয়ায় এনার্জি ও রিসোর্স-এফিশিয়েন্ট সাপ্লাই চেইন নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছি।
এই স্বীকৃতি একটি পরিবেশ-বান্ধব উৎপাদন প্রক্রিয়া নিশিচতে অন্যদের উৎসাহিত করবে।”

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla