1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ছুটি ঘোষণা বায়েজিদে বাংলা বাজারের গলিতে মাদক বিক্রির অভিযোগ, সন্ধ্যা হলেই বাড়ে আনাগোনা এম,পি সরওয়ার আলমগীরের সাথে ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ পাহাড়তলীতে আতঙ্কে পরিবার, মাদকবিরোধী সামাজিক আন্দোলন করে প্রাণনাশের ঝুঁকিতে ব্যবসায়ী আনোয়ার হোসেন আবুল বশর আবু বাংলাদেশ ওয়েল ট্যাংকার ওনার্স এসোসিয়েশনের সভাপতি হলেন আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে প্রাণনাশের ও হেনস্থার হুমকি, থানায় জিডি সোনারগাঁও লালন কারু পণ্যর মেলা শুরু চট্টগ্রাম মহানগর যুবদল নেতা শাহিনকে ঘিরে পক্ষে-বিপক্ষে অভিযোগ মধ্যপ্রাচ্যের শ্রমবাজার, সংকটে বাংলাদেশ সাম্প্রদায়িক সমপ্রীতি বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য ও অন্যতম শক্তি – জাহিদুল ইসলাম মিঞা

মিরসরাইয়ে ইয়াবাসহ মায়ানমারের দম্পতি আটক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৩৪৩ বার পড়া হয়েছে
মিরসরাই  প্রতিনিধি
মিরসরাইয়ে ইয়াবা ট্যাবলেট সহ মায়ানমারের এক দম্পতি কে আটক করেছে পুলিশ। বৃহষ্পতিবার ৪ আগষ্ট গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাদি ফকিরহাট বাজার এলাকায় ঢাকামুখী লাইনে চেকপোষ্ট বসিয়ে সিডিএম পরিবহণ নামের যাত্রী বাহী বাস থেকে ১৪’শ পিস ইয়াবাসহ তাদের আট করে মিরসরাই থানা পুলিশ।
আটককৃত মায়ানমারের নাগরিকরা বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়া থানার বালুখালী এলাকার ২০ নং  শরনার্থী ক্যাম্পের নবী হোসেন (৩২) ও তার স্ত্রী ছমিরা আক্তার। তারা দুইজনই দীর্ঘ দিন যাবত শরনার্থী ক্যাম্পে বসবাস করে আসছে বলে জানা গেছে।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, বৃহষ্পতিবার সকালে মিরসরাই উপজেলার হাদিফকিরহাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লাইনে চেকপোষ্ট বসানো হয়। এসময় ঢাকামুখী সিডিএম পরিবহণ যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে নবী হোসেন ও ছমিরা আক্তার নামে স্বামী-স্ত্রী দুইজনকে গ্রেফতার করা হয়। এসময় ছমিরা আক্তারে হাত ব্যাগে তল্লাশী চালিয়ে ১৪’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, একই দিন পৃথক পৃথক অভিযান চালিয়ে জিআর পরোয়ানাভূক্ত আসামী তারেক হোসেন ও বিক্রম বড়–য়া নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বিকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla