1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বোয়ালখালীতে আগুনে পুড়ল পাঁচ বসতঘর, দগ্ধ ১ - পূর্ব বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বোদায় নিম্নমানের ইটের কাজ ঠেকাতে গিয়ে হুমকির অভিযোগ, গ্রেপ্তার ১ বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশন নেতৃবৃন্দের স্মারকলিপি ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে

বোয়ালখালীতে আগুনে পুড়ল পাঁচ বসতঘর, দগ্ধ ১

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ২৩৭ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে পাঁচটি বসতঘর। এ সময় আগুন নেভাতে গিয়ে সাজ্জাদ (৩০) নামের এক ব্যক্তি দগ্ধ হয়েছেন। ১ মার্চ, মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার রায়খালী জঙ্গা তালুকদার বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মংচিং মারমা বলেন, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে ৫টি বসতঘরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ২টি গাড়ি প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ৫ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে। বোয়ালখালী পৌরসভার মেয়র মো. জহুরুল ইসলাম জহুর জানান, আগুনে দেলোয়ার হোসেন, মোস্তাক আহমদ, মাসুদ, খুরশিদা বেগম ও সাজ্জাদের বসতঘর পুড়ে গেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে দগ্ধ সাজ্জাদকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নতুন ঘর নির্মাণ না হওয়া পর্যন্ত অগ্নি দূর্গতের পরিবারের সদস্যদের জন্য খাদ্য সহায়তা প্রদানের দায়িত্ব নিয়েছেন বলে জানিয়েছেন পৌর মেয়র।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla