1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বর্ণাঢ্য আয়োজনে রেড ক্রিসেন্ট চট্টগ্রামের মহান শহীদ দিবস উদযাপন - পূর্ব বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বোদায় নিম্নমানের ইটের কাজ ঠেকাতে গিয়ে হুমকির অভিযোগ, গ্রেপ্তার ১ বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশন নেতৃবৃন্দের স্মারকলিপি ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে

বর্ণাঢ্য আয়োজনে রেড ক্রিসেন্ট চট্টগ্রামের মহান শহীদ দিবস উদযাপন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬৯ বার পড়া হয়েছে

বর্ণাঢ্য কর্মসূচীর মধ্যে দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করলো রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম। বর্ণাঢ্য কর্মসূচীর মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা অর্ধনির্মিতকরণ, কালো পতাকা উত্তোলন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী প্রদান, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগীতা, দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা। জেলা রেড ক্রিসেন্টের মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর বাস্তবায়নে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও জেলা রেড ক্রিসেন্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম। যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর যুব প্রধান গাজী মোঃ ইফতেকার হোসেন ইমু এর সভাপতিত্বে বিশেষ অতিথি সম্মানিত অতিথি সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য মহসিন উদ্দীন চৌধুরী ফয়সাল। যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর স্বাস্থ্য ও সেবা বিভাগীয় প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল অফিসার আব্দুর রশিদ খান।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ শেখ শফিউল আজম বলেন, একুশ ফেব্রুয়ারি আমাদের অহংকার। সালাম, বরকত, রফিক এর রক্তের বিনিময় অর্জিত আমাদের মাতৃভাষা আমাদের গর্ব। সর্বক্ষেত্রে মাতৃভাষা বাংলা ব্যবহার করার জন্য অনুরোধ জানান। মাতৃভাষাকে সম্মান ও শ্রদ্ধা করি।
এছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত অমর একুশে বইমেলার প্রবেশ পথে জীবাণুনাশক স্প্রে করণ, শৃঙ্খলা রক্ষা, প্রাথমিক চিকিৎসা সেবা ও রেড ক্রিসেন্ট তথ্য সম্বলিত স্টল প্রদর্শনী করা হচ্ছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla