1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
 চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদ'র ১০ম বর্ষ পূর্তি অনুষ্টান সম্পন্ন - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব বঙ্গবীর ওসমানী‘র ১০৮তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী রাজনীতিতে সংকট, দেশ বাঁচাবে কে? গ্যাস-বিদ্যুৎ-পানির সংকট ও অব্যবস্থাপনায় ডেমোক্রেটিক লীগের উদ্বেগ চট্টগ্রাম এডিটরস ক্লাবের সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সীতাকুণ্ড থানার ওসির নাম-ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা, টাকা দাবি ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে: ড. মোহাম্মদ জকরিয়া যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হলো ‘মহান নবী দিবস’ মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ২ সেপ্টেম্বর

 চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদ’র ১০ম বর্ষ পূর্তি অনুষ্টান সম্পন্ন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

১২ ডিসেম্বর শুক্রবার চট্টগ্রাম হালিশহর চৌচালা সানসেট পয়েন্টে চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদ’র ১০ম বর্ষ পূর্তি অনুষ্টান সম্পন্ন হয়। সকাল ১১টায় কেক কাটার মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয়।  দুপুরে খাবারের আয়োজনে ছিলো চট্টগ্রামের ঐতিহ্য মেজবানি খাবার। বিকাল ৩টা হতে আলোচনা সভার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিচারক ও বিশিষ্ট আইনবিদ, বাংলাদেশ সুপ্রীম কোর্টের সম্মানিত সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও বিএনপি মিডিয়া সেলের মান্যবর ফয়সাল মাহমুদ ফয়েজি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদ’র প্রতিষ্ঠা চেয়ারম্যান ও সভাপতি মোহাম্মদ মিজান উল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার সহকারী মহাসচিব সরকার জামাল, স্বাধীন সংবাদ পত্রিকার সহ সম্পাদক বেলাল আহমদ, মফস্বল সাংবাদিক ইউনিয়ন’র জেলা সভাপতি শহিদুল ইসলাম।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদ’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা রেখা চৌধুরী। আয়োজক কমিটির দায়িত্বে ছিলেন চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদ’র সিনিয়র সহ সভাপতি বিল্লাল হোসেন, আসিফ খন্দকার, আব্বাস উদ্দিন, জাহাঙ্গীর আলম।

আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল মুবিন,  সেকান্দর আলম, জহিরুল ইসলাম বাবলু,  জহিরুল ইসলাম আরব,মুরাদ হোসেন বিপ্লব,  হেলাল,শামসুল আলম রানা সহ অসংখ্য সাংবাদিক বৃন্দ।

আলোচনা সভা শেষে প্রায় ৬৫ জন সাংবাদিক কে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা স্বারক প্রদান করা হয়। এই অনুষ্ঠানে ২০০ জন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক তাদের পরিবার পরিজন নিয়ে উপস্থিত ছিলেন।

সর্বশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাত ৮টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla