1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রামে চ্যানেল এস-এর গৌরবময় বর্ষপূর্তি উদযাপন  - পূর্ব বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বোয়ালখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি ময়মনসিংহে পিকআপ-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলের চট্টগ্রামে বাস-লেগুনার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪ রাঙামাটিতে বজ্রপাতে ঘুমন্ত শিশুর মৃত্যু, আহত পরিবারের আরও ৫ সদস্য চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদে প্রধান ঈদ জামাত সকাল ৭টায় ছুটিতেও বন্দরে তিন টাস্কফোর্স, কাস্টমসে ১০ টিম ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান স্তির আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৩ ইউনিট, দুর্ঘটনাস্থলে পানির সংকট ১৬ ঘণ্টা পর চট্টগ্রামের সমুদ্রে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার আল্লাহর সন্তুষ্টি অর্জনই ঈদ-উল-আজহা

চট্টগ্রামে চ্যানেল এস-এর গৌরবময় বর্ষপূর্তি উদযাপন 

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

 

আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর সমন্বয়ে সৃজনশীল সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচনকারী দেশের প্রথম এআই প্রযুক্তিনির্ভর স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর গৌরবময় বর্ষপূর্তি অনুষ্ঠান চট্টগ্রাম বিভাগীয় অফিসের উদ্দ্যেগে  ২৭ জানুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যা ৬ টায় চট্টগ্রামের চন্দনপুরস্থ সাফা আর্কেড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চ্যানেল এস পরিবারের সিনিয়র ভাইস চেয়ারম্যান জামাল এইচ পান্না।
প্রধান অতিথির বক্তব্যে তিনি চট্টগ্রামবাসীর জন্য “আমার চট্টগ্রাম” নামে একটি নতুন সংবাদ ও বিনোদনভিত্তিক কার্যক্রম চালুর ঘোষণা দেন।

চ্যানেল এস -এর আবাসিক সম্পাদক মুনীর চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এতে আনুষ্ঠানিক কেক কাটা, গুণিজন সম্মাননা ও মিলনমেলা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ছিলো মনমুগ্ধকর।

সাংবাদিকতা, শিক্ষা, মানবকল্যাণ, রাজনীতি, চিকিৎসা, মানবাধিকার ও সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট ব্যক্তিবর্গকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় এই অনুষ্ঠানে ।

গুণীজনদের মাঝে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন দি ডেইলি পিপলস ভিউ, সম্পাদক ও প্রকাশক এবং কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (CJA) বাংলাদেশ চ্যাপ্টার’র সেক্রেটারি জেনারেল আন্তর্জাতিক মিডিয়া ব্যাক্তিত্ব ওসমান গনি মনসুর।

সাংবাদিকতা, সাহিত্য ও ভ্রমণকাহিনীতে বিশেষ অবদানে সম্মাননা গ্রহণ করেন, দৈনিক আজাদী পত্রিকার চিফ রিপোর্টার হাসানআকবর,পরিচ্ছন্ন রাজনীতি ও মানবিক কর্মকাণ্ডে অবদানে সম্মাননা গ্রহণ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি,আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া।

চিকিৎসা, শিক্ষা ও মানবতায় অনন্য অবদানে সম্মাননা গ্রহণ করেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল।ভাইস প্রেসিডেন্ট ডা. কামরুন নাহার দস্তগীর।

আইন ও মানবাধিকার ক্ষেত্রে দীর্ঘদিনের অবদানে সম্মাননা গ্রহণ করেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (BHRF)মহাসচিব এডভোকেট এ. এম. জিয়া আহসান হাবিব,এছাড়াও সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন বিজিএমইএ – সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন সহ তরুণ উদ্যোক্তা মোহাম্মদ শাহেদ।

অনুষ্ঠিত বর্ষপতি অনুষ্ঠানে বক্তারা বলেন, “সব কথা সবার কথা” এই অঙ্গীকারকে ধারণ করে চ্যানেল এস ভবিষ্যতেও সত্যনিষ্ঠ, নিরপেক্ষ ও জনস্বার্থক সাংবাদিকতায় আরও একধাপ এগিয়ে যাবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla