1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ইসমাইল ইমনকে হুমকির প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম প্রেস ক্লাব - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব বঙ্গবীর ওসমানী‘র ১০৮তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী রাজনীতিতে সংকট, দেশ বাঁচাবে কে? গ্যাস-বিদ্যুৎ-পানির সংকট ও অব্যবস্থাপনায় ডেমোক্রেটিক লীগের উদ্বেগ চট্টগ্রাম এডিটরস ক্লাবের সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সীতাকুণ্ড থানার ওসির নাম-ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা, টাকা দাবি ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে: ড. মোহাম্মদ জকরিয়া যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হলো ‘মহান নবী দিবস’ মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ২ সেপ্টেম্বর

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ইসমাইল ইমনকে হুমকির প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম প্রেস ক্লাব

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

নগরীর পশ্চিম বাকলিয়া রসুলবাগ আবাসিক খালপাড় বায়তুল মামুর জামে মসজিদ, কবরস্থানের আবাসিক বাসা- বাড়ি সামনের চলাচলের রাস্তায় ময়লা- আবর্জনা স্তূপ সরানোর বিষয়ে সংবাদ প্রকাশের জেরে দৈনিক আজকের বাংলা’র চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো চীফ ইসমাইল ইমনকে হুমকির প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নগরীর পশ্চিম বাকলিয়া রসুলবাগ আবাসিক এলাকায় বাসা বাড়ি, মসজিদ ও কবরস্থানের সামনে রাস্তায় উপর ময়লার স্তূপের কারণে পরিবেশ দুষিত হচ্ছে। এতে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে এলাকাবাসীর। এ নিয়ে ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সংবাদ প্রকাশের পর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে ডাস্টবিনটি দ্রুত সরিয়ে নিতে নির্দেশ দেন। কিন্তু আদেশ অমান্য করে ডাস্টবিনটি না সরিয়ে পুরোদমে ময়লা ফেলা হচ্ছিল। স্থানীয়রা বিষয়টি চসিক কর্মকর্তাদের অবহিত করার পর ১৬ নভেম্বর চসিক পরিচ্ছন্নতা কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌমিতা দাশ, নগর বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, ড্যাব মহাসচিব ডা. সরোয়ার আলম ও মেয়রের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী পরিদর্শনে আসেন। এসময় পেশার দায়িত্ব পালনকালে দৈনিক আজকের বাংলা পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো চীফ ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য ইসমাইল ইমনকে হুমকি দিয়ে অকথ্য ভাষায় গালাগাল করেন রসুলবাগ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আসাদ উল্লাহ। এ ঘটনায় তীব্র প্রতিবাদ ও হুমকি প্রদানকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla