1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আনোয়ারায় প্রবীণ মুরুব্বি রাজা মিয়ার ইন্তেকাল - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

আনোয়ারায় প্রবীণ মুরুব্বি রাজা মিয়ার ইন্তেকাল

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

 

আনোয়ারা প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন গ্রামের নিবাসী প্রবীণ মুরুব্বি মোহাম্মদ রাজা মিয়া (প্রকাশ: রাজা পাগলা) আর নেই। মঙ্গলবার তিনি ইহকাল ত্যাগ করে পরকালে পাড়ি জমিয়েছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শৈশব থেকেই তিনি এলাকাবাসীর কাছে ‘রাজা বাবা’ নামে পরিচিত ছিলেন। নির্লোভ ও মজলুম চরিত্রের জন্য স্থানীয়দের মাঝে তাঁর ছিল আলাদা সুনাম। আনোয়ারার পূর্বাঞ্চল জুড়ে ছিল তাঁর বিচরণ। জীবদ্দশায় কারো ক্ষতি করেছেন এমন নজির পাওয়া যায়নি। বরং কয়েকদিন তাঁকে দেখা না গেলে মানুষ খোঁজখবর নিতো।

এলাকাবাসীর মতে, রাজা মিয়ার কাছে টাকা-পয়সার কোনো লোভ ছিল না। এক কাপ চা, অল্প নাস্তা কিংবা একটি সিগারেটেই তিনি খুশি হতেন। তবে নিজের পছন্দের মানুষ ছাড়া কারো দেওয়া খাবার সহজে গ্রহণ করতেন না।

তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, “আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন।”

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla