1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
নূর সোপ নামে চট্টগ্রামে অবৈধ অনুমোদনহীন সাবান ও ওয়াশিং পাউডার তৈয়ারীর কারখানা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

নূর সোপ নামে চট্টগ্রামে অবৈধ অনুমোদনহীন সাবান ও ওয়াশিং পাউডার তৈয়ারীর কারখানা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

 

অভি চক্রবর্তী ও লোকমান হাকিম

চট্টগ্রামের পটিয়ায় অবৈধ অনুমোদনহীন সাবান ও ওয়াশিং পাউডার তৈয়ারীর কারখানার সন্ধান মেলেছে। ওই কারখানাটি পটিয়ার প্যাচারিয়া বাজারে পটিয়া- চট্টগ্রাম মহাসড়কেই অবস্থিত।’নূর সাবান ইন্ডাস্ট্রি’ নামে এই কারখানায় অবৈধ সাবান ও ওয়াশিং পাউডার তৈয়ারি হয়। নোংরা পরিবেশ ও বিষাক্ত ক্যামিকেল ব্যবহার করে দিন রাত উৎপাদন হয় এসব ভেজাল পণ্য।
মানবদেহের জন্য মারাক্তক ক্ষতিকর সাবান ও ওয়াশিং পাউডার নির্বিঘ্নে চললেও ফ্যাসিবাদের দোসর মালিক হওয়ায় কেউ বাধা তো দূরের কথা মুখও খুলেনি।। সরেজমিন পরিদর্শনকালে পরিবেশ, ফায়ার সার্ভিস, বিএসটিআই, ট্রেড লাইসেন্স, ভ্যাঁট চালান কিছু দেখাতে পারেনি । কম খরছে অধিক লাভের আশায়, অনুমোদনবিহীন সাবান ও ওয়াশিং পাউডার প্যাকেট জাত করে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিচ্ছে ফ্যাক্টরির মালিক মো: রেজাউল করিম। যদিও তিনি মুঠোফোনে নিজেকে মালিক নয় বলে দাবী করে।
সরেজমিনে কারখানা পরিদর্শনে গিয়ে জানা যায় বর্জ্য পদার্থ ও মানবদেহের জন্য ভয়াবহ ক্ষতিকর ক্যামিকেল ও রং দিয়ে ফ্যাক্টরির কর্মীরা এখানে সাবান ও য়াশিং পাউডার তৈরি ও প্যাকেটজাত করে চলছে। অধিকাংশ শিশুরাই এই কারখানার কর্মী ও জনবল। এই সাবান ব্যবহার করলে চর্ম রোগসহ চামড়াজনিত নানান রোগ হতে পারে বলে এক অভিজ্ঞ চর্ম চিকিৎসক জানান।
খবর নিয়ে জানা যায় নূর সাবান ফ্যাক্টরির আড়ালে কোন ট্রেড মার্ক ছাড়াই উন্নত ব্যান্ডের প্যাকেটে প্রতিদিন সরবরাহ করা হয়। জানা গেছে, নোংরা পানি, বিষাক্ত ক্যামিকেল ও হরেক রকম রং ব্যবহার করা হয় এই ফ্যাক্টরিতে। বড় বড় নামকরা কোম্পানীর মোড়ক তারা ব্যবহার করে। ফলে প্রকৃত ক্রেতারা দিন দিন ঠকলেও লাভবান হচ্ছে নূর সাবান ফ্যাক্টরির মালিকপক্ষ।
অনুসন্ধানে জানা যায় ঘাটে, ঘাটে উপরে নীচে সবাইকে ম্যানেজ করেই এই কারখানা দীর্ঘ ১৭ বছর চলে বলে স্থানীয় এলাকাবাসীরা জানায়। ফ্যাক্টরির মালিক আওয়ামী লীগের নেতা বলে ১৭ বছর কেউ তার বিরুদ্ধে মুখ খোলার সাহস করেনি। ৫ আগস্টে লীগ সরকারের পতনের পরই মালিক মো: রেজাউল করিম আত্মগোপনে চলে যান।
সরেজমিনে পরিদর্শনকালে কারখানার কর্মীরা বলে আমরা মাসিক বেতনে চাকুরী করি আমরা কিছুই জানিনা আপনারা মালিকের সাথে কথা বলেন। এ বিষয়ে কারখানার মালিক রেজাউল করিমের ব্যবহৃত মুঠো ফোনে বক্তব্য চাইলে তিনি চট্টগ্রামের বাইরে আছেন, আসলে দেখা হবে বলেন। পরে বলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা অনুমোদন দিয়েছে তারা বলেছে সাংবাদিকদের কোন তথ্য দেবার কিংবা কাগজপত্র দেখানোর দরকার নেই ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla