1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সমতল ভূমি ছাড়াও চাষ হচ্ছে পাহাড়ি ঢালু জমিতে পুদিনায় স্বপ্ন দেখছে সীতাকু্ণ্ডে চাষীরা - পূর্ব বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা  ভূ-রাজনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা” বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা

সমতল ভূমি ছাড়াও চাষ হচ্ছে পাহাড়ি ঢালু জমিতে পুদিনায় স্বপ্ন দেখছে সীতাকু্ণ্ডে চাষীরা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ২৮৯ বার পড়া হয়েছে

মোহাম্মদ নাছির উদ্দিন

পুদিনা পাতায় রয়েছে বিভিন্ন ভেষজগুণ। রমজান মাস এলেই বেশ কয়েকগুণ বেড়ে যায় পুদিনার চাহিদা। পুদিনা পাতা ছাড়া যেন চলেই না রমজানের ইফতারী। ব্যাপক চাহিদার পাশাপাশি অধিক বাজারমূল্য পাওয়ার আশায় পুদিনা চাষে বেশ আগ্রহ বাড়ছে সীতাকুণ্ডের চাষীদের। উপজেলায় ব্যাপক পরিসরে চাষ হচ্ছে পুদিনার। সমতল ভূমি ছাড়াও পাহাড়ের ভাঁজে ভাঁজে এ অঞ্চলের কৃষকদের বড় একটি অংশ পুদিনা চাষে ব্যস্ত সময় পার করছে। রমজানকে সামনে রেখে পুদিনা চাষীদের ছিল বহু স্বপ্ন ও পরিকল্পনা। উপজেলায় সমতল ভূমি ও পাহাড়ি জমিতে পুদিনা চাষে রয়েছে চাষীদের ব্যাপক আগ্রহ। চাষীরা স্বাবলম্বী হচ্ছেন এ পুদিনা চাষে। রমজান মাসে বড়া, চাটনি, চনা, সালাদ, বোরহানি তৈরিতে খাদ্য তালিকায় ব্যাপক চাহিদা রয়েছে পুদিনার। এছাড়া বিভিন্ন প্রসাধনী সামগ্রী সহ চা, শরবত, মিল্ক চকলেট তৈরিতে পুদিনার ব্যাপক ব্যবহারে দিন দিন চাষীদের আগ্রহে স্থান পাচ্ছে এ চাষ।

কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ২০ হেক্টর জমিতে ২১০ জন চাষী পুদিনা পাতা চাষে ব্যস্ত  সময় পার করছে। এ বছর পুদিনার ফলন হয়েছে ১২০ মেট্রিক টন। প্রতি টন পুদিনা গড়ে ৫০ হাজার টাকায় বিক্রি হয়। সে হিসেবে ১২০ মেট্রিক টন পুদিনার বাণিজ্যিক মূল্য ৬০ লক্ষ টাকা। তবে অনেক সময় আরও অধিক দামেও বিক্রি হয়। উপজেলার সোনাইছড়ি, ভাটিয়ারী, সলিমপুর, কুমিরা ও পৌর সদরস্থ মহাদেবপুরের ২০ হেক্টর জমিতে পুদিনার চাষ করেছে কৃষকেরা। উপজেলার শুধুমাত্র ভাটিয়ারীর খাদেমপাড়া এলাকাতেই পুদিনা চাষে সম্পৃক্ত ৪০ থেকে ৫০ জন কৃষক। স্থানীয় বাসিন্দা জাহেদ আলম জানান, লাভজনক চাষে পরিনত হওয়ায় দিন দিন দীর্ঘ হচ্ছে এলাকায় পুদিনা চাষীদের তালিকা। খাদেমপাড়ায় ৬ হেক্টর পাহাড়ি ঢালু জমিতে এ বছর পুদিনার চাষ হয়েছে। চাষী মোঃ শিবলু মিয়া জানান, প্রতি বছর রমজানকে সামনে রেখে বাড়তি উৎপাদনের চেষ্টা করেন চাষীরা। এ সময় চাহিদা অন্যান্য সময়ের তুলনায় বেশি থাকে। এবার পাহাড়ি এলাকায় প্রায় ৯০ শতক জায়গায় পুদিনার চাষ করেছেন তিনি। তাতে শ্রমিক ও অন্যান্য ব্যয় বাবদ তার খরচ হয়েছে প্রায় ৮০ হাজার টাকা। বাজার মূল্য ভাল হলে ৪ থেকে ৫ লাখ টাকার পুদিনা বিক্রি করা যাবে বলে তিনি আশাবাদী। আরেক কৃষক জাহাঙ্গীর আলম বলেন, আমরা পারিবারিক ভাবে দীর্ঘদিন যাবৎ পুদিনা চাষে জড়িত। পুদিনা লাভজনক ও সহজ পদ্ধতির চাষ। কৃষি কর্মকর্তা মোঃ হাবীবুল্লাহ জানান, উপজেলার বিভিন্ন এলাকায় ২০ হেক্টর পাহাড়ি জমিতে ২১০ জন কৃষক পুদিনা পাতার চাষ করেছেন। সারা বছর পুদিনার চাষ হলেও রমজানের চাহিদা মেটাতে চাষীরা বাড়তি চাষ করে থাকেন। এলাকার চাহিদা মিটিয়ে চাষীদের উৎপাদিত পুদিনা চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলা-উপজেলায়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla